Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মহাদেবপুরে চাউলকলের গরম পানির পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

Advertisement

Icon

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৩:১৭ পিএম

মহাদেবপুরে চাউলকলের গরম পানির পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

Advertisement

নওগাঁর মহাদেবপুরে আগুনযুক্ত ছাই ও বয়লারের গরম পানির পুকুর থেকে এক মানসিক ভারসাম্যহীন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার কুঞ্জবনের তানজিদা অটো চাউলকল থেকে রিয়াল ইসলাম (১২) নামের ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। রিয়াল উপজেলার খাজুর ইউনিয়নের খোর্দ্দ কালনা গ্রামের ফারুক হোসেন বাচ্চুর ছেলে।

জানা গেছে, শিশুটি মানসিক ভারসাম্যহীন ছিল। তার বাবা-মা ঢাকায় অবস্থান করার কারণে সে তার নানা-নানির সঙ্গে গ্রামেই থাকত। বুধবার সকাল ১১টার দিকে শিশুটি নিখোঁজ হয়। এরপর থেকেই চারদিকে খোঁজাখুঁজি শুরু হলেও কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। 

পরে সন্ধ্যার দিকে জিল্লু হাজীর অটো রাইস মিলের গরম পানির পুকুরে তার পায়ের স্যান্ডেল ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে মহাদেবপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আবুল কাশেমের নেতৃত্বে রাত ৮টার দিকে বয়লারের গরম পানির পুকুর থেকে ডুবন্ত অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইল

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইল

যার হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবরই সবাইকে কাঁদাচ্ছে

যার হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবরই সবাইকে কাঁদাচ্ছে

টেস্টটিউব বেবি নেওয়া কি জায়েজ? জানুন ইসলামি বিধান

টেস্টটিউব বেবি নেওয়া কি জায়েজ? জানুন ইসলামি বিধান

টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ প্রাণ গেল ৪ শিশুর

টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ প্রাণ গেল ৪ শিশুর

ঢিল ছোড়া, কামড় দেওয়া নিয়ে ক্ষোভ—প্রাণ হারাল শিশু হালিমা

ঢিল ছোড়া, কামড় দেওয়া নিয়ে ক্ষোভ—প্রাণ হারাল শিশু হালিমা

ঘরে-বাইরে বাড়ছে শঙ্কা

বিশ্ব কন্যাশিশু দিবস আজ ঘরে-বাইরে বাড়ছে শঙ্কা

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম