Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

Advertisement

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৮:৪১ পিএম

পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

নিহত খতিব ও মুয়াজ্জিন। ফাইল ছবি

Advertisement

চট্টগ্রামের মীরসরাইয়ে বেপরোয়া মাছবাহী পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্থানীয় মঘাদিয়া দরগাহপাড়া মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় জোরারগঞ্জের চৌধুরীহাট এলাকার পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খতিব জহির উদ্দিন (৫২) উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের দরগাপাড়া এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে।  আর মুয়াজ্জিন জয়নাল আবেদিন (৩৫) উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের চরশরৎ এলাকার আব্দুস সালামের ছেলে। দুজনই মঘাদিয়া দরগাহপাড়া মসজিদের খতিব ও মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে বারইয়ারহাট থেকে পুরাতন মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন মঘাদিয়ার খতিব জহির উদ্দিন ও মুয়াজ্জিন জয়নাল আবেদিন। জোরারগঞ্জের চৌধুরীহাট এলাকায় পোঁছলে দ্রুতগতির মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

হাসপাতালের চিকিৎসক ডা. শাফায়াত হোসেন বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়। বিষয়টি পুলিশ ও স্বজনদের জানানো হয়েছে।

জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, ঘাতক মাছের গাড়িটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাইক উদ্ধার করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

দীর্ঘ হচ্ছে চুয়েটের অচলাবস্থা সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম