Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিকল ট্রাকে বাসের ধাক্কায় প্রাণ দুজনের

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০২:১৯ পিএম

বিকল ট্রাকে বাসের ধাক্কায় প্রাণ দুজনের

ছবি: সংগৃহীত

Advertisement

বগুড়ার শেরপুরের বিকল ট্রাকের পেছনে ঢাকাগামী বাসের ধাক্কায় হেলপারসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। 

সোমবার (৩ আগস্ট) দুপুরে হাইওয়ে পুলিশ শেরপুর থানার ওসি আইয়ুব আলী এ তথ্য জানিয়েছেন। রোববার (২ আগস্ট) রাতে উপজেলার ছোনকা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- নওগাঁর ধামুইরহাট উপজেলার চাঁদপীর গ্রামের আবদুল গফফারের ছেলে কাঁচামাল ব্যবসায়ী মাসুদুর রহমান (৩৮) ও একই উপজেলার জাহানপুর গ্রামের ওসমান আলীর ছেলে বাসের হেলপার মো. নয়ন (৩৮)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুদিন আগে বগুড়ার শেরপুরের ছোনকা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে যায়। ট্রাকটি মহাসড়কের ঢাকা লেনে দাঁড় করানো ছিল। রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকাগামী দ্রুতগতির যমুনা লাইন পরিবহণের একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা দেন। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই নয়ন ও যাত্রী মাসুদুর রহমান মারা যান। 

এ সময় অন্তত সাত যাত্রী আহত হন। শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।

হাইওয়ে পুলিশ শেরপুর থানার ওসি আইয়ুব আলী জানান, দ্রুতগতির কারণে বাসের চালক মহাসড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে শেরপুর থানায় সড়ক পরিবহণ আইনে মামলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ায় কাল হলো যুবকের

স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ায় কাল হলো যুবকের

মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন, গাড়িচাপায় গেল প্রাণ স্বামী-স্ত্রীর

মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন, গাড়িচাপায় গেল প্রাণ স্বামী-স্ত্রীর

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম