Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এবার সাতক্ষীরায় নারীর ঘরে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াতকর্মী

Advertisement

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০১:২১ পিএম

এবার সাতক্ষীরায় নারীর ঘরে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াতকর্মী

এবার সাতক্ষীরায় নারীর ঘরে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী। ছবি: সংগৃহীত

Advertisement

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এক গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় শরিফুল ইসলাম মোড়ল (৪০) নামে এক জামায়াতকর্মীকে আটক করেছেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে মামলার পর তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টাউনশ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার একটি ভিডিও রাতেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

গ্রেফতার শরিফুল ইসলাম মোড়ল পার্শ্ববর্তী আজিজপুর গ্রামের মোজাম্মেল মোড়লের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, টাউনশ্রীপুর উত্তরপাড়ার এক গৃহবধূর সঙ্গে পরকীয়া  ছিল শরিফুল ইসলামের। সোমবার রাতে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করেন তিনি। এ সময় টের পেয়ে স্থানীয় লোকজন বাড়িটি ঘিরে ফেলে। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে দাবি করেন তারা। এরপর তাদের দুজনকে আটকে রাখা হয় এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শরিফুল ইসলামকে থানায় নিয়ে আসে। 

স্থানীয় ইউপি সদস্য বাবলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত পর্যন্ত এলাকাবাসী দুজনকে আটকে রেখেছিল। শরিফুল ইসলাম স্থানীয়ভাবে জামায়াতের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত এবং ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালন করতেন।

দেবহাটা ইউনিয়ন জামায়াতের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম মাস্টার বলেন, শরিফুল ইসলাম তাদের সংগঠনের একজন সক্রিয় কর্মী। ঘটনার বিষয়ে তিনি প্রথমে অবগত ছিলেন না। পরে লোকমুখে শুনেছেন। অভিযোগের সত্যতা যাচাই করে পরে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বলেন, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এক ব্যক্তিকে আটকে রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। তার বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দস্যুদের গোলাগুলি, ৫ জেলে উদ্ধার

সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দস্যুদের গোলাগুলি, ৫ জেলে উদ্ধার

নিহতের পরিবারকে দেওয়া ক্ষতিপূরণের অর্ধেক দাবি, বাধা দেওয়ায় জামায়াত নেতাকে মারধর

নিহতের পরিবারকে দেওয়া ক্ষতিপূরণের অর্ধেক দাবি, বাধা দেওয়ায় জামায়াত নেতাকে মারধর

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধাদানের অভিযোগ, তদন্তে কমিটি জামায়াতের

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধাদানের অভিযোগ, তদন্তে কমিটি জামায়াতের

আওয়ামী লীগকে নিয়ে যা বললেন জামায়াত আমির

আওয়ামী লীগকে নিয়ে যা বললেন জামায়াত আমির

ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ...

ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ...

মুক্তিযুদ্ধের বিরোধিতার জায়গা থেকে জামায়াত এখনো সরে আসে নাই: আবু হানিফ

মুক্তিযুদ্ধের বিরোধিতার জায়গা থেকে জামায়াত এখনো সরে আসে নাই: আবু হানিফ

আরও পড়ুন

সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি

সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি

আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা

আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা

ছাত্রদল নেতা শাকিল হত্যা এমপি আব্দুল আজিজের ছেলে মিন্টুর ৩ দিনের রিমান্ড

এমপি আব্দুল আজিজের ছেলে মিন্টুর ৩ দিনের রিমান্ড

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার ৯৯৭

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার ৯৯৭

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম