Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমিল্লায় তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজ জামিনে মুক্ত

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৯:৪২ পিএম

কুমিল্লায় তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজ জামিনে মুক্ত

কুমিল্লায় তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজ

Advertisement

কুমিল্লায় কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় একমাত্র কারাবন্দি অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান।

এর আগে রোববার মামলার শুনানি শেষে হাইকোর্ট হাফিজুর রহমানের জামিন মঞ্জুর করেন।

দীর্ঘ ১০ বছর পর চলতি বছরের ২২ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জে নিজ বাসভবন থেকে তনু হত্যা মামলায় হাফিজুর রহমানকে গ্রেফতার করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরদিন তাকে কুমিল্লার আদালতে হাজির করা হলে জিজ্ঞাসাবাদের জন্য পিবিআই সাত দিনের রিমান্ড আবেদন করে। পরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেফতারের পর হাফিজুর রহমানের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষা শেষে ডিএনএ-সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান বলেন, হাইকোর্টের জামিনের আদেশ পাওয়ার পর মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তনু হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

পিকআপের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২

পিকআপের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২

কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল: ৭ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল: ৭ নেতাকর্মী গ্রেফতার

মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ড. খন্দকার মারুফের

মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ড. খন্দকার মারুফের

দলীয় এমপিকে ‘আ.লীগের দালাল’ বলে যুবদল নেতার ফেসবুক পোস্ট

দলীয় এমপিকে ‘আ.লীগের দালাল’ বলে যুবদল নেতার ফেসবুক পোস্ট

যুবলীগ নেত্রী সোনিয়া গ্রেফতার

যুবলীগ নেত্রী সোনিয়া গ্রেফতার

আরও পড়ুন

‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

‘রায়হান আশপাশেই লুকিয়ে আছে, মসজিদের মাইকে ঘোষণা দেন’

‘রায়হান আশপাশেই লুকিয়ে আছে, মসজিদের মাইকে ঘোষণা দেন’

জামিনে মুক্ত হয়েই প্রতিশোধের কোপ, প্রাণ গেল গৃহবধূর

জামিনে মুক্ত হয়েই প্রতিশোধের কোপ, প্রাণ গেল গৃহবধূর

চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম