Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পরিচয় দিতেই বিএনপি নেতার ওপর হামলা, ককটেল বিস্ফোরণ

Advertisement

Icon

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০১:৪৪ পিএম

পরিচয় দিতেই বিএনপি নেতার ওপর হামলা, ককটেল বিস্ফোরণ

আহত নাফিজ আহম্মেদ রাজু। ছবি: সংগৃহীত

Advertisement

কুষ্টিয়ার খোকসায় বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ খান রাজুর (৪৫) ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে। থানা থেকে মাত্র ৫০ গজের মধ্যে এ হামলায় এলাকায় আতঙ্কিত স্থানীয়রা।

বুধবার (৫ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটে খোকসা থানাপাড়া এলাকায় তার নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।

নাফিজ আহম্মেদ রাজু পৌর থানা পাড়া এলাকার মৃত আনোয়ার আহম্মেদ তাঁতারি খানের ছেলে। তিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।

স্থানীয়রা জানায়, রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে মোটরসাইকেলে করে বাড়িতে পৌঁছে গেটের সামনে নামলে ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি তার পরিচয় জানতে চান। তিনি নিজের পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গেই হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হয় বলে জানা গেছে।

রাজুর চিৎকারে বাড়ির ভেতর থেকে স্বজন ও স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা বাড়ির গেট লক্ষ্য করে শর্টগান দিয়ে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা অন্তত ১৬ রাউন্ড গুলি ছোড়ে। পরে স্বজনরা রক্তাক্ত রাজুকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাতেই তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনোয়ার হোসেন জানান, আহত ব্যক্তির ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া ডান হাতের বাহুর দুটি হাড় এবং বাম হাতের তিনটি আঙুল ভেঙে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নাফিজ আহমেদ খান রাজুর অভিযোগ, আসন্ন পৌরসভা নির্বাচনে তাকে প্রার্থী হওয়া থেকে বিরত রাখতেই পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে এ হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, নিরাপত্তা নিয়ে আগে থেকেই প্রশাসনকে অবহিত করলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও খোকসা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুরম জানান, রাজুর চিৎকার শুনে বাইরে এসে তিনি হামলাকারীদের গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটাতে দেখেন। প্রাণ বাঁচাতে রাজু বাড়ির ভেতরে আশ্রয় নিলে হামলাকারীরা গেট লক্ষ্য করে গুলি চালায়। তার অভিযোগ, ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, নাফিজ আহম্মেদ রাজুর ওপর হামলার ঘটনায় মামলা রুজু হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চিফ হুইপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত

চিফ হুইপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত

মিষ্টির শূন্য আসনে এমপি হতে আগ্রহী বিএনপির ৭০ নেত্রী

মিষ্টির শূন্য আসনে এমপি হতে আগ্রহী বিএনপির ৭০ নেত্রী

মিষ্টির শূন্য আসন: ফরম নিলেন ৭০ নেত্রী, তারা কারা?

মিষ্টির শূন্য আসন: ফরম নিলেন ৭০ নেত্রী, তারা কারা?

জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানকে ‘সুযোগসন্ধানী ভণ্ড’ বললেন রাশেদ খাঁন

জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানকে ‘সুযোগসন্ধানী ভণ্ড’ বললেন রাশেদ খাঁন

হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির

হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম