Logo
Logo
×

Advertisement

সারাদেশ

উল্লাপাড়ায় সড়কে প্রাণ গেল ২ জনের

Advertisement

Icon

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৩:৪৯ পিএম

উল্লাপাড়ায় সড়কে প্রাণ গেল ২ জনের

ছবি: যুগান্তর

Advertisement

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার রামারচর এলাকায় ঢাকা–রাজশাহী মহাসড়কে একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে আফতাব আলী (৪০) ঘটনাস্থলেই নিহত হন। 

তিনি অটোরিকশাটির চালক ছিলেন। তার বাড়ি উপজেলার দিয়ারপাড়া গ্রামে। দুর্ঘটনার পর ‘ন্যাশনাল ট্রাভেলস’ নামের বাসটি তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অপর দুর্ঘটনাটি ঘটে দুপুর ১টার দিকে উপজেলার হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায়। সেখানে বগুড়া সড়ক পার হওয়ার সময় অজ্ঞাতপরিচয় এক পুরুষ ভিক্ষুককে একটি দ্রুতগতির গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে যায়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ থেকে ৬২ বছর।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন উভয় দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক দুই গাড়িকে শনাক্ত ও আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। পাশাপাশি নিহত ভিক্ষুকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চলন্ত ট্রাক আটকে ৪০০ সিলিন্ডার লুট, গ্রেফতার ৩

চলন্ত ট্রাক আটকে ৪০০ সিলিন্ডার লুট, গ্রেফতার ৩

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

দিনে পাইপ মিস্ত্রি, অবসরে সুপারহিরো—সিরাজগঞ্জের ‘বাংলার ক্রিশ’

দিনে পাইপ মিস্ত্রি, অবসরে সুপারহিরো—সিরাজগঞ্জের ‘বাংলার ক্রিশ’

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম