উলিপুরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১০ বছরের শিশু লাতিফুল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৯:০৪ পিএম
মো. লাতিফুল ইসলাম। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কুড়িগ্রামের উলিপুরে প্রাইভেট পড়তে গিয়ে মো. লাতিফুল ইসলাম নামে ১০ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। গত ৩০ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মাস্টার পাড়া এলাকা থেকে সে নিখোঁজ হয়।
নিখোঁজ শিশুর পরিবার জানায়, নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরও লাতিফুল বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেন। পরে তার কোনো সন্ধান না পেয়ে লাতিফুলের মা উলিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
লাতিফুল ইসলামের বাবার নাম মো. আবু জাহিদ ও মায়ের নাম মোছা. লতিফা বেগম। তারা কুড়িগ্রামের উলিপুর থানার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর (মাস্টারপাড়া) গ্রামের বাসিন্দা। নিখোঁজ শিশুটির উচ্চতা ৪ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখমণ্ডল লম্বাটে, মাথার চুল কালো ও মাঝারি। সে কুড়িগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে।
কেউ শিশুটির সন্ধান পেয়ে থাকলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানলে ০১৭৩৭৭৪২১৩৯, ০১৭৩৯৫৭৬০১৬- মোবাইল ফোন নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে তার পরিবার।
এ বিষয়ে উলিপুর থানার এসআই (নিরস্ত্র) মো. বাবুল হোসেন যুগান্তরকে বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
