Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে রবিঠাকুরের প্রয়াণ দিবস পালিত

Advertisement

Icon

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৯:৫৯ পিএম

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে রবিঠাকুরের প্রয়াণ দিবস পালিত

Advertisement

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গভীর শ্রদ্ধার সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। 

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩ এ কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও হল প্রভোস্টরা উপস্থিত ছিলেন।  

শ্রদ্ধা নিবেদন শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের আয়োজনে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সংগীত বিভাগের চেয়ারম্যান দেবশ্রী দোলনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান। 

সেমিনারে আলোচক হিসাবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোমেনুর রসুল।

ড. মো. আবদুস সোবাহান বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কেবল বাংলা সাহিত্য ও সংস্কৃতির নন, তিনি বিশ্বমানবতার এক অনন্য দৃষ্টান্ত। তার সাহিত্য, দর্শন, শিক্ষাচিন্তা এবং মানবকল্যাণের আদর্শ আজও আমাদের ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্রচিন্তায় সমানভাবে প্রাসঙ্গিক। 

এরপর শিক্ষক-শিক্ষার্থীদের পরিবেশনায় রবীন্দ্রসংগীত, আবৃত্তি ও নৃত্যনাট্যের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পশ্চিমবঙ্গের স্কুল পাঠ্যসূচিতে বড় পরিবর্তন, বাদ পড়ছে রবীন্দ্রনাথের কবিতা

পশ্চিমবঙ্গের স্কুল পাঠ্যসূচিতে বড় পরিবর্তন, বাদ পড়ছে রবীন্দ্রনাথের কবিতা

রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘নৃত্যগীতি ও প্রবন্ধপাঠ’ অনুষ্ঠিত

রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘নৃত্যগীতি ও প্রবন্ধপাঠ’ অনুষ্ঠিত

রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার ৩৭তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব অনুষ্ঠিত

রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার ৩৭তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব অনুষ্ঠিত

মায়া অ্যাঞ্জেলু ও রবীন্দ্রনাথ: ‘খাঁচার পাখি’ থেকে ‘বনের পাখি’তে যাত্রা

মায়া অ্যাঞ্জেলু ও রবীন্দ্রনাথ: ‘খাঁচার পাখি’ থেকে ‘বনের পাখি’তে যাত্রা

রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ স্বৈরাচারমুক্ত করেছে: চিফ হুইপ

রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ স্বৈরাচারমুক্ত করেছে: চিফ হুইপ

রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের সূর্যকিরণ: সংস্কৃতিমন্ত্রী

রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের সূর্যকিরণ: সংস্কৃতিমন্ত্রী

আরও পড়ুন

টঙ্গীতে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

টঙ্গীতে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

বীরগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

বীরগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সরকারি দলের ‘উন্নয়ন কার্ড’ বনাম জামায়াতের চ্যালেঞ্জ

সরকারি দলের ‘উন্নয়ন কার্ড’ বনাম জামায়াতের চ্যালেঞ্জ

রংপুরে ৪ খুন আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল পাওয়া গেছে

আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল পাওয়া গেছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম