Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের স্কুল পাঠ্যসূচিতে বড় পরিবর্তন, বাদ পড়ছে রবীন্দ্রনাথের কবিতা

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ এএম

পশ্চিমবঙ্গের স্কুল পাঠ্যসূচিতে বড় পরিবর্তন, বাদ পড়ছে রবীন্দ্রনাথের কবিতা

Advertisement

পশ্চিমবঙ্গের স্কুল পাঠ্যপুস্তক থেকে বাদ পড়তে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আফ্রিকা’ কবিতাটি। এর পরিবর্তে সিলেবাসে অন্তর্ভুক্ত করা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘শিবাজী উৎসব’ কবিতাটি। সনাতনী পরম্পরার কথা মাথায় রেখেই পাঠ্যসূচিতে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন রাজ্য সিলেবাস কমিটির চেয়ারম্যান দেবাশিস চট্টোপাধ্যায়।

সম্প্রতি এবিপি আনন্দকে দেওয়া এক সাক্ষাৎকারে সিলেবাস কমিটির চেয়ারম্যান জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আফ্রিকা’ কবিতায় ইউরোপীয় সভ্যতার যে রূপ ও সমালোচনা ফুটিয়ে তোলা হয়েছিল, তা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর বদলে সনাতনী ধারা বজায় রাখতে ‘শিবাজী উৎসব’ কবিতাটি পাঠ্যসূচিতে যুক্ত করা হচ্ছে।

সাহিত্য ও ইতিহাসেও একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। দেশাত্মবোধের ধারণা বাড়াতে দ্বিজেন্দ্রলাল রায়ের ‘মেবার পতন’ নাটকটি সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে স্কুলের পাঠ্যসূচি থেকে বাদ পড়ছে ‘সিরাজদৌল্লা’ নাটকটি।

পাশাপাশি, মুঘল সাম্রাজ্যের ইতিহাস কিছুটা সংক্ষেপ করা হয়েছে এবং জাতীয়তাবাদী আন্দোলনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইতিহাস থেকে বাদ দেওয়া হয়েছে কমিউনিজম বা সাম্যবাদের বড় পরিসরের আলোচনাও। এছাড়া পাঠ্যবই থেকে ‘পানি', ‘আব্বা’, ‘আম্মুর’ মতো শব্দগুলোও বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, পাঠ্যসূচি থেকে বাদ দেওয়া হচ্ছে তৃণমূল জমানার জনপ্রিয় প্রকল্প ‘কন্যাশ্রী’ এবং বহুল আলোচিত ‘সিঙ্গুর আন্দোলন’-এর ইতিহাস।

উল্লেখ্য, ২০০৬ সালে টাটার জমি অধিগ্রহণ বিরোধিতাকে কেন্দ্র করে সিঙ্গুরে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বড় ধরনের আন্দোলন গড়ে উঠেছিল। পরবর্তীতে ২০১৬ সালে সুপ্রিম কোর্ট সেই জমি অধিগ্রহণকে সম্পূর্ণ বেআইনি ঘোষণা করে কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। এর পর ২০১৭-১৮ শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণির ইতিহাস বইয়ে ‘সিঙ্গুর আন্দোলন’ অন্তর্ভুক্ত করা হয়েছিল। 

তবে নতুন সিলেবাস অনুযায়ী আগামী বছরের জানুয়ারি মাসের ২ তারিখে ছাত্রছাত্রীদের হাতে যে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হবে, তাতে আর থাকছে না সিঙ্গুর আন্দোলন ও কন্যাশ্রী প্রকল্পের কোনো ইতিহাস।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে রবিঠাকুরের প্রয়াণ দিবস পালিত

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে রবিঠাকুরের প্রয়াণ দিবস পালিত

রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘নৃত্যগীতি ও প্রবন্ধপাঠ’ অনুষ্ঠিত

রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘নৃত্যগীতি ও প্রবন্ধপাঠ’ অনুষ্ঠিত

রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার ৩৭তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব অনুষ্ঠিত

রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার ৩৭তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব অনুষ্ঠিত

মায়া অ্যাঞ্জেলু ও রবীন্দ্রনাথ: ‘খাঁচার পাখি’ থেকে ‘বনের পাখি’তে যাত্রা

মায়া অ্যাঞ্জেলু ও রবীন্দ্রনাথ: ‘খাঁচার পাখি’ থেকে ‘বনের পাখি’তে যাত্রা

রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ স্বৈরাচারমুক্ত করেছে: চিফ হুইপ

রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ স্বৈরাচারমুক্ত করেছে: চিফ হুইপ

রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের সূর্যকিরণ: সংস্কৃতিমন্ত্রী

রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের সূর্যকিরণ: সংস্কৃতিমন্ত্রী

আরও পড়ুন

পাকিস্তান-চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে দুশ্চিন্তায় ভারত

পাকিস্তান-চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে দুশ্চিন্তায় ভারত

ইরান ইস্যুতে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ট্রাম্প

ইরান ইস্যুতে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ট্রাম্প

যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখতে মধ্যপ্রাচ্যে মার্কিন সিনেটর মারফি

যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখতে মধ্যপ্রাচ্যে মার্কিন সিনেটর মারফি

‘এভাবে চললে বিপদ বাড়বে’, ওপেনএআই ছেড়ে সতর্কবার্তা নিরাপত্তা প্রধানের

‘এভাবে চললে বিপদ বাড়বে’, ওপেনএআই ছেড়ে সতর্কবার্তা নিরাপত্তা প্রধানের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম