ডেঙ্গুতে তৃতীয় লিঙ্গের আনোয়ারার মৃত্যু
Advertisement
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৮:৫২ পিএম
আনোয়ারা বেগ
|
ফলো করুন |
|
|---|---|
যশোরের অভয়নগর উপজেলার তৃতীয় লিঙ্গের আনোয়ারা বেগম (৭০) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার দুপুরে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আনোয়ারা বেগমের ভাইপো শফিকুল ইসলাম জানান, বুধবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে আমার ফুফু আনোয়ারা বেগমকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব বলেন, আনোয়ারা বেগম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনায় রেফার করা হয়। পরে জানতে পেরেছি চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
