Logo
Logo
×

Advertisement

সারাদেশ

উন্নয়নমূলক কর্মকাণ্ড তৃণমূলে পৌঁছে দিতে বদ্ধপরিকর সরকার: সেলিমা রহমান

Advertisement

Icon

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১০:৪৫ পিএম

উন্নয়নমূলক কর্মকাণ্ড তৃণমূলে পৌঁছে দিতে বদ্ধপরিকর সরকার: সেলিমা রহমান

বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমান এমপি

Advertisement

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমান এমপি বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড দেশের তৃণমূল জনগণের কাছে পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, ১৭ বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার জাতীয় সংসদ নির্বাচনে মানুষ তার নিজের ভোট দিতে পেয়ে আনন্দিত হয়েছেন। এটা শুধু সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী  তারেক রহমানের কারণে।

শুক্রবার (৭ আগস্ট) বিকালে বৃষ্টি উপেক্ষা করে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর এলাকায় নার্সিং ট্রেনিং সেন্টার হল রুমে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন- জেলা যুবদলের সহ-সভাপতি আওলাদ হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি আরিফুর রহমান রতন তালুকদার, রহমতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিলন খান, কেদারপুর ইউপির সাবেক সভাপতি মনিরুজ্জামান মিল্টন, জেলা ছাত্রদলের নেতা মামুন হাওলাদার প্রমুখ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি সেলিমা রহমান এমপি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং দেশের গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ় করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এই প্রথম বাবুগঞ্জের নিজ এলাকায় পৌঁছলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও সংবর্ধনা জানান। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুই অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

দুই অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

দুর্গোৎসবে সম্প্রীতির নজির, বরিশালের সব পূজামণ্ডপে রহমাতুল্লাহর অনুদান

দুর্গোৎসবে সম্প্রীতির নজির, বরিশালের সব পূজামণ্ডপে রহমাতুল্লাহর অনুদান

চাঁদা দাবির প্রতিবাদ করায় জেলেদের ওপর হাতবোমা হামলার অভিযোগ, আহত ৫

চাঁদা দাবির প্রতিবাদ করায় জেলেদের ওপর হাতবোমা হামলার অভিযোগ, আহত ৫

কলেজ থেকে ডেকে নিয়ে দুই ছাত্রীকে মারধর, জুতাপেটার অভিযোগ

কলেজ থেকে ডেকে নিয়ে দুই ছাত্রীকে মারধর, জুতাপেটার অভিযোগ

‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

ইলিশের হাটে চাঁদাবাজি প্রসঙ্গে আলাউদ্দিন ‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

আরও পড়ুন

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম