Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কক্সবাজারে ওয়াশরুমে মিলল পুলিশ কর্মকর্তার লাশ

Advertisement

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৪:৩১ পিএম

কক্সবাজারে ওয়াশরুমে মিলল পুলিশ কর্মকর্তার লাশ

মো. রুবেল হোসেন। ফাইল ছবি

Advertisement

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। 

শনিবার (৮ আগস্ট) ভোরে ক্যাম্পের ওয়াশরুমের ভেতর থেকে দরজা কেটে তার লাশ উদ্ধার করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) বিকালে রোলকলে অনুপস্থিত থাকার পর প্রায় ১৪ ঘণ্টা নিখোঁজ ছিলেন এএসআই (স) মো. রুবেল হোসেন (৩১)।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন বিষয়টি নিশ্চিত করেছেন। 

মৃত রুবেল হোসেন উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। 

এপিবিএন সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে নিয়মিত রোলকলে এএসআই রুবেল হোসেনকে অনুপস্থিত পাওয়া যায়। এরপর ক্যাম্পের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

পরদিন শনিবার ভোর ৫টার দিকে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে যাওয়ার সময় ওয়াশরুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। তিনি দরজায় ধাক্কা দিয়ে ও ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে ভেতরে উঁকি দেন। এ সময় ওয়াশরুমের মেঝেতে একজনকে পড়ে থাকতে দেখেন তিনি।

বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে এপিবিএনের কর্মকর্তারা, সংশ্লিষ্ট চিকিৎসক এবং উখিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাদের উপস্থিতিতে ভেতর থেকে লক থাকা স্টিলের ওয়াশরুমের দরজা কেটে ভেতরে প্রবেশ করা হয়। সেখান থেকে এএসআই রুবেল হোসেনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়াশরুমের ভেতরে স্ট্রোক করে এএসআই রুবেল হোসেনের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তার মৃত্যুর সঠিক কারণ সংশ্লিষ্ট চিকিৎসক ও আইনগত তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জনবান্ধব পুলিশ গড়াই প্রধান লক্ষ্য

একান্ত সাক্ষাৎকারে আইজিপি জনবান্ধব পুলিশ গড়াই প্রধান লক্ষ্য

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

পুলিশের ঊর্ধ্বতন ১৪৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকা পুলিশের ঊর্ধ্বতন ১৪৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

ডেঙ্গু চিকিৎসায় আধুনিক ব্যবস্থাপনা নিয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেমিনার

ডেঙ্গু চিকিৎসায় আধুনিক ব্যবস্থাপনা নিয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেমিনার

কোন কোন স্টেশনে থামবে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

কোন কোন স্টেশনে থামবে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

দুর্গাপূজার নিরাপত্তায় যেসব নির্দেশনা দিল পুলিশ

দুর্গাপূজার নিরাপত্তায় যেসব নির্দেশনা দিল পুলিশ

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম