Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৩

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১১:৫২ এএম

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৩

এদিকে দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক মহাসড়কের ওপর পড়ে থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

Advertisement

বগুড়ায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ওসি হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

রোববার (৯ আগস্ট) সকালে বগুড়া মহানগরীর ছিলিমপুর এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ফ্লাইওভারের ওপর ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন বগুড়ার শেরপুর উপজেলার রামচন্দ্রপাড়ার মৃত আনন্দ মহল সরকারের ছেলে তাপস সরকার (৪২) ও তার ছেলে তীব্র সরকার (১৭)। নিহত অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হলেন বগুড়া সদরের ঝোপগাড়ি দক্ষিণপাড়ার আবদুল মালেক (৩৫), দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুরের নুর ইসলাম (২২) এবং একই এলাকার মো. আলম (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া মহানগরীর ছিলিমপুর এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ফ্লাইওভারের ওপর ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। রোববার সকাল ৮টার দিকে ঢাকাগামী অপর একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেন। এতে ধাক্কা দেওয়া ট্রাকটির কেবিন দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মেরামতের কাজে থাকা তাপস সরকার ও তার ছেলে তীব্র সরকার ঘটনাস্থলেই নিহত হন।

পরে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতপরিচয় আরও একজনের মৃত্যু হয়েছে।

এদিকে দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক মহাসড়কের ওপর পড়ে থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যান চলাচল স্বাভাবিক করতে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ওসি হাফিজুর রহমান জানান, ফ্লাইওভারে যান চলাচল বন্ধ রয়েছে। যানবাহনগুলো সার্ভিস লেন দিয়ে চলাচল করছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, পিকআপ ভাঙচুর

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, পিকআপ ভাঙচুর

স্কুটারচালককে সাহায্য করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ৭

স্কুটারচালককে সাহায্য করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ৭

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

আরও পড়ুন

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

হিমালয় থেকে উড়ে রাজারহাটে বিরল প্রজাতির শকুন

বিরল প্রজাতির শকুন

মায়ের সঙ্গে শেষ কথা অভিযানে যাব দোয়া কইরো মা

অভিযানে যাব দোয়া কইরো মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম