স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৮:৪১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন সখীপুরের খোরশেদ আলমের মো. শহিদ।
জজ কোর্টের পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন জানান, ১৫ বছর আগে বাসাইলের শাহিনুর রহমানের সঙ্গে স্বপ্নার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মাঝে-মধ্যেই ঝগড়া হতো। এ অবস্থায় ২০১৯ সালের ৫ অক্টোবর ভোরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বপ্নাকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বপ্নাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পিতা মুন্নান মিয়া ওই দিনই বাসাইল থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার ১৩ জন সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক স্বামী শাহিনুর রহমানকে মৃত্যুদণ্ড দেন। এছাড়া ১ লাখ টাকা জরিমানা করা হয়।
