Logo
Logo
×
   

সারাদেশ

ধর্ষণে সহযোগিতা, তরুণীর মাকে ১৫ বছরের কারাদণ্ড

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৮:৪২ পিএম

ধর্ষণে সহযোগিতা, তরুণীর মাকে ১৫ বছরের কারাদণ্ড

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ধর্ষণে সহযোগিতার জন্য তরুণীর মাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মৃত ইদ্রিস আলীর ছেলে মো. ইসমাইল, মজিবুর রহমানের ছেলে আব্দুর রহমান, বাসাইল উপজেলার ছামাদ মিয়ার ছেলে শাহিনুর রহমান ও তরুণীর মা।

নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) ওমারাও খান দিপু জানান, ২০২০ সালের ১৮ মে রাতে সখীপুরের এক তরুণীকে কবিরাজ বাড়িতে যাওয়ার কথা বলে মোটরসাইকেলযোগে অজ্ঞাতস্থানের একটি দোকানে নিয়ে যায়। সেখানে উপস্থিত ৫ ব্যক্তি ভয়ভীতি দেখিয়ে ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণ শেষে তারা ওই তরুণীকে একটি বাড়ির সামনে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী নিজে থানায় মামলা দায়ের করেন। মামলার পর আদালতে সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ সময় প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও ধর্ষণের কাজে সহযোগিতা করার ভুক্তভোগীর মাকে ১৫ বছরের কারাদণ্ড এবং এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .