কার্যক্রম নিষিদ্ধ গোপালপুরের যুবলীগ সম্পাদক গ্রেফতার
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৮:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সাধারণ সম্পাদক ও নগদাশিমলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহায়তায় রংপুর কোতোয়ালি থানার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।
আসাদুজ্জামান সোহেল নগদাশিমলা ইউনিয়নের হাজীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
এসআই মো. নজরুল ইসলাম জানান, সোহেলের বিরুদ্ধে টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি হত্যা মামলা এবং গোপালপুর থানায় সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে দুটি মামলা রয়েছে। রোববার সকালে তাকে টাঙ্গাইলের আদালতে হাজির করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
গোপালপুর থানার ওসি মো. রুহুল আমিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রংপুর মেট্রোপলিটন পুলিশের সহায়তায় রংপুর কোতোয়ালি থানার একটি আবাসিক হোটেল থেকে আসাদুজ্জামান সোহেলকে গ্রেফতার করা হয়।
