Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতার একযোগে পদত্যাগ

Advertisement

Icon

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১০:৫৩ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতার একযোগে পদত্যাগ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতার একযোগে পদত্যাগ

Advertisement

গোপালগঞ্জের কাশিয়ানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। শনিবার (৮ আগস্ট) বিকালে উপজেলার দীঘড়গাতি বাজারে যৌথভাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা। 

পদত্যাগকারীরা হলেন- উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. লায়েকুজ্জামান, সহ-সভাপতি আবুল কালাম, আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক রোমান মুন্সী, সহ-সাংগঠনিক সম্পাদক বরকত মোল্লা, ধর্ম বিষয়ক সম্পাদক হারুন মোল্লা, কৃষি বিষয়ক সম্পাদক বিল্লাল মুন্সী, কৃষি সমাজসেবক বিষয়ক সম্পাদক বিল্লাল মুন্সী, সদস্য নিজাম মুন্সী ও গৌর বিশ্বাস। 

সংবাদ সম্মেলনে পদত্যাগকারীরা বলেন, আমরা আওয়ামী লীগের মাহমুদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড শাখার বিভিন্ন পদে সম্পৃক্ত থেকে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছি; কিন্তু বিভিন্ন ব্যক্তিগত কারণে আর দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্তে, স্বেচ্ছায় এবং কোনো ধরনের চাপ ছাড়াই আমরা নিজ নিজ দায়িত্ব থেকে যৌথভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

তারা আরও বলেন- আজ থেকে দলের সাথে আমাদের কোনো ধরনের সম্পৃক্ততা থাকবে না। আগামীতেও কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সম্পৃক্ত হব না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গোপালগঞ্জে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের হামলা, এসআইসহ ৩ পুলিশ আহত

গোপালগঞ্জে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের হামলা, এসআইসহ ৩ পুলিশ আহত

টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

আত্মগোপনেই মারা গেলেন গোপালগঞ্জ জেলা আ.লীগ সভাপতি

আত্মগোপনেই মারা গেলেন গোপালগঞ্জ জেলা আ.লীগ সভাপতি

জুনিয়রকে গালিগালাজের অভিযোগ, গোবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে মারধর

জুনিয়রকে গালিগালাজের অভিযোগ, গোবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে মারধর

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম