Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অগ্নিদগ্ধ সারামণির চিকিৎসার দায়িত্ব নিলেন কায়সার কামাল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৭:১৬ পিএম

অগ্নিদগ্ধ সারামণির চিকিৎসার দায়িত্ব নিলেন কায়সার কামাল

ছবি: সংগৃহীত

Advertisement

অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত তিন বছরের শিশু সারামণির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। দীর্ঘদিন ধরে চিকিৎসার অপেক্ষায় থাকা শিশুটিকে রোববার (৯ আগস্ট) ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, সারামণি দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের থাওসাল পাড়া গ্রামের সুমন আলীর মেয়ে। সে গত ১৭ জানুয়ারি অগ্নিদগ্ধ হয়। এতে তার পিঠ ও বাম হাতের চামড়া পুড়ে গিয়ে পরস্পরের সঙ্গে লেগে যায়, ফলে হাত স্বাভাবিকভাবে নড়াচড়া করতেও পারছে না শিশুটি। 

রোববার সারামণিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সারামণির পিঠ ও হাতের জোড়া লেগে যাওয়া চামড়া পৃথক করাসহ প্রয়োজনীয় বিভিন্ন অস্ত্রোপচার করা হবে।

পরিবারের সদস্যরা জানান, অগ্নিদগ্ধ হওয়ার পর থেকে ছোট্ট সারামণি শারীরিক যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছে। উন্নত চিকিৎসার মাধ্যমে সে দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবে, এটাই তাদের প্রত্যাশা। সারামণির সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ডেপুটি স্পিকারের

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ডেপুটি স্পিকারের

গণতন্ত্রকে সমুন্নত রাখতে সরকার আন্তরিক: ডেপুটি স্পিকার

গণতন্ত্রকে সমুন্নত রাখতে সরকার আন্তরিক: ডেপুটি স্পিকার

জবাবদিহিতা আদায়ে ছায়া মন্ত্রিসভা গঠন করতে পারে বিরোধী দল: ডেপুটি স্পিকার

জবাবদিহিতা আদায়ে ছায়া মন্ত্রিসভা গঠন করতে পারে বিরোধী দল: ডেপুটি স্পিকার

গণতন্ত্র শক্তিশালী করতে আমলাতন্ত্রকে জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার

গণতন্ত্র শক্তিশালী করতে আমলাতন্ত্রকে জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার

আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই: ডেপুটি স্পিকার

আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই: ডেপুটি স্পিকার

ফের চালু হলো জারিয়ার লোকাল ট্রেন

ফের চালু হলো জারিয়ার লোকাল ট্রেন

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম