Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ম্যানেজিং কমিটিকে শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৭:৫৬ পিএম

ম্যানেজিং কমিটিকে শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

Advertisement

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে সরিয়ে ম্যানেজিং কমিটিকে দেওয়ার প্রস্তাবিত সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রধান ফটক থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মানববন্ধনে মিলিত হয়। এ সময় শাখা ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন, জাতীয় ছাত্রশক্তি, ইসলামী ছাত্র আন্দোলন ও জমিয়তে তালাবায়ে আরাবিয়ার নেতাকর্মীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে শিক্ষার্থীরা শিক্ষক নিয়োগের প্রস্তাবিত সিদ্ধান্ত বাতিল করে এনটিআরসিএর বর্তমান ব্যবস্থা বহালের দাবি জানান। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। 

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষক নিয়োগের ক্ষমতা কমিটির হাতে দেওয়া হলে মেধার চরম অবমূল্যায়ন হবে। এর মাধ্যমে কর্মক্ষেত্রে ঘুস ও জালিয়াতির সুযোগ বৃদ্ধি পাবে। অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর হাতে দিতে হবে। এনটিআরসিএকে আরও কার্যকারী ও শিক্ষার্থীবান্ধব করে গড়ে তুলতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম