Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিয়ে মেনে না নেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা

Icon

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১০:৪৫ পিএম

বিয়ে মেনে না নেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা

Advertisement

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিয়ে মেনে না নেওয়ায় বাবা শাহাজাহানকে পিটিয়ে হত্যা করেছে ছেলে শওকত। সোমবার রাত ১২টার দিকে উপজেলার কালিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নিধা গাজীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. শাহাজাহান (৫২) উপজেলার কালিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল আলমের পুত্র। 

বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী ছেলে শওকত নিজের ইচ্ছায় বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন। পরিবারের সদস্যরা মেনে না নেওয়া সোমবার রাতে শাহাজাহানের সঙ্গে ছেলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শওকত ক্ষুব্ধ হয়ে বাবাকে গাছা দিয়ে আঘাত করেন। মাথায় গুরুতর জখম হলে তিনি মাটিতে পড়ে যান। মুমূর্ষু অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হলে  চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়। 

কালিপুর ইউনিয়নের পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম জানান, শওকত পরিবারের সদস্যকে না জানিয়ে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। এ বিয়ে পরিবারের সদস্যরা মেনে না নেওয়ায় এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। এতে পুত্রের গাছার আঘাতে পিতার মৃত্যু হয়েছে। 

বাঁশখালী থানার (ওসি) রবিউল হক জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুত্রের গাছার আঘাতে পিতা আহত হয়ে মঙ্গলবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। বর্তমানে লাশ ময়নাতদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম