Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফার মৃত্যু

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১০:৩৬ পিএম

বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফার মৃত্যু

Advertisement

বরিশালের বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে গুরুতর দগ্ধ হনুফা বেগম মারা গেছেন। টানা ৯ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার বিকাল ৪টায় ঢাকার বার্ন ইনস্টিটিউটে  মৃত্যু হয় তার।

মৃত হনুফার জামাতা সুজনের বরাত দিয়ে বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার জানান, গত ৩ আগস্ট সোমবার সকাল ৬টায় উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, কন্যা ইতি ও পঞ্চম শ্রেণিতে পড়ুয়া নাতি ফাহিম অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাদের শারীরিক অবস্থার আরও অবনতি হলে জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসনের উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে উন্নত চিকিৎসায় হনুফা বেগমের কন্যা ইতি ও পঞ্চম শ্রেণিতে পড়ুয়া নাতি ফাহিম সুস্থ হয়ে ওঠে; কিন্তু গুরুতর দগ্ধ হনুফা বেগম বুধবার বিকাল ৪টায় মারা যান।

জেলা প্রশাসক মামুন খন্দকার আরও জানান, আহতদের চিকিৎসার খরচ জেলা ও বিভাগীয় প্রশাসন বহন করবে। এমনকি মারা যাওয়া হনুফা বেগমকে বরিশালে ফিরিয়ে আনার সব খরচ বহন করা হবে।

বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহম্মেদ বলেন, হনুফা বেগমের মৃত্যুর খবরে আমরা সত্যিই মর্মাহত ও ব্যথিত। আমরা সোমবার সন্ধ্যায় বরিশাল শেবাচিম হাসপাতালে গিয়ে তাদের শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসাসেবার জন্য দ্রুত ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেছিলাম; কিন্তু অন্যরা সুস্থ হলেও হনুফা বেগমের মৃত্যু আমাদের ব্যথিত করেছে।

বিভাগীয় কমিশনার বলেন, আমরা আহতদের চিকিৎসা খরচের ব্যায়ভার বহন করব।

উল্লেখ্য, গত ৩ আগস্ট সোমবার সকাল ৬টায় বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ওই এলাকার বাসিন্দা শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, কন্যা ইতি ও পঞ্চম শ্রেণিতে পড়ুয়া নাতি ফাহিম অগ্নিদগ্ধ হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুই অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

দুই অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

দুর্গোৎসবে সম্প্রীতির নজির, বরিশালের সব পূজামণ্ডপে রহমাতুল্লাহর অনুদান

দুর্গোৎসবে সম্প্রীতির নজির, বরিশালের সব পূজামণ্ডপে রহমাতুল্লাহর অনুদান

চাঁদা দাবির প্রতিবাদ করায় জেলেদের ওপর হাতবোমা হামলার অভিযোগ, আহত ৫

চাঁদা দাবির প্রতিবাদ করায় জেলেদের ওপর হাতবোমা হামলার অভিযোগ, আহত ৫

কলেজ থেকে ডেকে নিয়ে দুই ছাত্রীকে মারধর, জুতাপেটার অভিযোগ

কলেজ থেকে ডেকে নিয়ে দুই ছাত্রীকে মারধর, জুতাপেটার অভিযোগ

‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

ইলিশের হাটে চাঁদাবাজি প্রসঙ্গে আলাউদ্দিন ‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

আরও পড়ুন

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম