Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে একদিনে ১৮ শিশুর হাম শনাক্ত, উপসর্গ নিয়ে ভর্তি ৬৯

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১০:৪৬ পিএম

চট্টগ্রামে একদিনে ১৮ শিশুর হাম শনাক্ত, উপসর্গ নিয়ে ভর্তি ৬৯

Advertisement

চট্টগ্রামে একদিনে আরও ১৮ শিশুর দেহে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১০ জন নগরীর ও ৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে হাম আক্রান্তের সংখ্যা ৭১৬ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে নগরীর ৪৭২ জন এবং উপজেলার বাসিন্দা রয়েছে ২৪৪ জন।

বুধবার বিকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

এদিকে বুধবার সকাল পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ থাকা আরও ৬৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিন হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ২৭০ জন শিশু চিকিৎসাধীন ছিল। এছাড়া সুস্থ হওয়ায় ৬৪ জন শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, বুধবার পর্যন্ত চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে ৫ হাজার ৯৭৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৫ হাজার ৭০৬ জন। বাকিরা চিকিৎসাধীন।

এছাড়া চট্টগ্রাম জেলা ও নগরী থেকে এ পর্যন্ত ১ হাজার ৮৯২ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এদের মধ্যে ১ হাজার ৫৫৭ জনই নগরীর বাসিন্দা। তবে বুধবার নতুন কোন নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়নি।

এ পর্যন্ত চট্টগ্রামে সন্দেহজনক হামে ১২ জন এবং শনাক্তকৃত হামে ৩ জন মিলে মোট ১৫ জন শিশুর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম যুগান্তরকে বলেন, যেসব শিশুকে টিকা দেওয়া হয়েছে, তারা এখন হামে আক্রান্ত হচ্ছে না। তবে এখন যে শিশুগুলো আক্রান্ত হচ্ছে সেগুলো ৬ মাসের কম এবং ৫ বছরের বেশি। তাদেরও টিকার আওতায় আনার কাজ চলছে। এজন্য সচেতনতার বিকল্প নেই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

দীর্ঘ হচ্ছে চুয়েটের অচলাবস্থা সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বুদ্ধিমত্তায় ছিনতাইকারী চক্রের হাত থেকে বাঁচলেন পর্বতারোহী বাবর

বুদ্ধিমত্তায় ছিনতাইকারী চক্রের হাত থেকে বাঁচলেন পর্বতারোহী বাবর

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম