Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাব-রেজিস্ট্রি অফিসে জালিয়াতির সময় ভুয়া সিভিল কোর্ট কমিশনার ধরা

Advertisement

Icon

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১২:১৩ পিএম

সাব-রেজিস্ট্রি অফিসে জালিয়াতির সময় ভুয়া সিভিল কোর্ট কমিশনার ধরা

গ্রেফতার রিফাত মোল্লা। ছবি: সংগৃহীত

Advertisement

নরসিংদীর পলাশে জালিয়াতির মাধ্যমে তৈরি করা ভুয়া খাজনার দাখিলা ব্যবহার করে দলিল রেজিস্ট্রি করার সময় রিফাত মোল্লা (২৪) নামে এক কথিত সিভিল কোর্ট কমিশনারকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (১২ আগস্ট) বিকালে পলাশ সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

রিফাত মোল্লা শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের দক্ষিণ সাধারচর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নিজেকে নিবন্ধিত একজন সিভিল কোর্ট কমিশনার হিসেবে পরিচয় দিয়ে দলিল লেখা, জমির পরিমাপসহ ভূমি সংক্রান্ত নানা কাজ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার পলাশ সাব-রেজিস্ট্রি অফিসে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের একটি জমির দলিল রেজিস্ট্রি করার জন্য আসেন রিফাত মোল্লা। এ সময় দাখিলকৃত খাজনার দাখিলা রশিদ নিয়ে সাব-রেজিস্ট্রার মো. মিজানুর রহমানের মনে সন্দেহের সৃষ্টি হয়। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খানকে অবহিত করেন। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) দ্রুত সাব-রেজিস্ট্রি অফিসে উপস্থিত হন এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করেন। যাচাইয়ে খাজনার দাখিলাটি সম্পূর্ণ জাল ও জালিয়াতির মাধ্যমে তৈরি বলে প্রমাণিত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে রিফাত মোল্লাকে আটক করে পলাশ থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান জানান, দলিল করার সময় সাব-রেজিস্ট্রারের সন্দেহ হলে আমাকে অবগত করেন। আমি ঘটনাস্থলে গিয়ে জালিয়াতির সত্যতা পাই। পরে আমার অফিসের সংশ্লিষ্ট স্টাফ বাদী হয়ে পলাশ থানায় একটি মামলা দায়ের করেছেন।

পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অপরাধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সুবিধাবঞ্চিতদের উন্নয়নকে প্রাধান্য দিয়েই কাজ করছে সরকার: মঈন খান

সুবিধাবঞ্চিতদের উন্নয়নকে প্রাধান্য দিয়েই কাজ করছে সরকার: মঈন খান

পলাশে আহত বৃদ্ধকে ফেলতে গিয়ে মাইক্রো চালক আটক

পলাশে আহত বৃদ্ধকে ফেলতে গিয়ে মাইক্রো চালক আটক

রাস্তা থেকে তুলে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, তরুণ গ্রেফতার

রাস্তা থেকে তুলে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, তরুণ গ্রেফতার

উৎপাদনে ফিরেছে দেশের বৃহৎ ঘোড়াশাল-পলাশ সার কারখানা

উৎপাদনে ফিরেছে দেশের বৃহৎ ঘোড়াশাল-পলাশ সার কারখানা

সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে মিছিলে জামায়াত প্রার্থী

সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে মিছিলে জামায়াত প্রার্থী

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

আরও পড়ুন

বহিষ্কারের পর বিএনপি নেতা বললেন— ‘আলহামদুলিল্লাহ’

বহিষ্কারের পর বিএনপি নেতা বললেন— ‘আলহামদুলিল্লাহ’

চুনারুঘাট থানায় ১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

রামেবিতে জোর করে ভিসির পদত্যাগের ঘটনায় মামলা, বিএনপি নেতা গ্রেফতার

রামেবিতে জোর করে ভিসির পদত্যাগের ঘটনায় মামলা, বিএনপি নেতা গ্রেফতার

‘দেশ নিয়ে আবরার ফাহাদের যেই স্বপ্ন ছিল, সেই স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই’

‘দেশ নিয়ে আবরার ফাহাদের যেই স্বপ্ন ছিল, সেই স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম