Logo
Logo
×

Advertisement

এনসিপি

সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে মিছিলে জামায়াত প্রার্থী

Advertisement

Icon

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫১ পিএম

সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে মিছিলে জামায়াত প্রার্থী

ছবি: যুগান্তর

Advertisement

নরসিংদী-২ (পলাশ) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১ দলীয় ঐক্যজোট প্রার্থী সারোয়ার তুষারকে সমর্থন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আমজাদ হোসেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সারোয়ার তুষারের শাপলা কলি মার্কার পক্ষে নির্বাচনি মিছিলে অংশ নেন জামায়াতের এ নেতা।

সকালে উপজেলা জামায়াতের কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি পলাশ বাসস্ট্যান্ড থেকে খানেপুর বাজার হয়ে বিআইডিসি মোড় প্রদক্ষিণ করে পলাশ বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। আমজাদ হোসেন ও সারোয়ার তুষার ছাড়াও ১১ দলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা মিছিলে অংশ নেন।

১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনি আসন সমঝোতার ভিত্তিতে নরসিংদী-২ আসনটি এনসিপিকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে জামায়াতের প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করতে পারেননি। এ কারণে স্থানীয় ভোটারদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। তবে আজ সারোয়ার তুষারকে আমজাদ হোসেনের প্রকাশ্য সমর্থনের মধ্য দিয়ে সেই বিভ্রান্তি দূর হয়েছে বলে মনে করছেন তাদের সমর্থকরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সুবিধাবঞ্চিতদের উন্নয়নকে প্রাধান্য দিয়েই কাজ করছে সরকার: মঈন খান

সুবিধাবঞ্চিতদের উন্নয়নকে প্রাধান্য দিয়েই কাজ করছে সরকার: মঈন খান

সাব-রেজিস্ট্রি অফিসে জালিয়াতির সময় ভুয়া সিভিল কোর্ট কমিশনার ধরা

সাব-রেজিস্ট্রি অফিসে জালিয়াতির সময় ভুয়া সিভিল কোর্ট কমিশনার ধরা

পলাশে আহত বৃদ্ধকে ফেলতে গিয়ে মাইক্রো চালক আটক

পলাশে আহত বৃদ্ধকে ফেলতে গিয়ে মাইক্রো চালক আটক

রাস্তা থেকে তুলে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, তরুণ গ্রেফতার

রাস্তা থেকে তুলে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, তরুণ গ্রেফতার

উৎপাদনে ফিরেছে দেশের বৃহৎ ঘোড়াশাল-পলাশ সার কারখানা

উৎপাদনে ফিরেছে দেশের বৃহৎ ঘোড়াশাল-পলাশ সার কারখানা

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

আরও পড়ুন

এনসিপির দুই নেতা বহিষ্কার

এনসিপির দুই নেতা বহিষ্কার

নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট, ‘একটা ডিম ১৫ টাকা’

নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট, ‘একটা ডিম ১৫ টাকা’

কুষ্টিয়ায় নাসীরুদ্দীনের ওপর হামলা মামলা নেয়নি পুলিশ, বিক্ষোভ মিছিলেও বাধা

মামলা নেয়নি পুলিশ, বিক্ষোভ মিছিলেও বাধা

নতুন দায়িত্ব পেলেন আসিফ সারজিস ও মিতু

নতুন দায়িত্ব পেলেন আসিফ সারজিস ও মিতু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম