Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

পলাশে আহত বৃদ্ধকে ফেলতে গিয়ে মাইক্রো চালক আটক

হাসপাতালে মৃত্যু

Advertisement

Icon

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পলাশে আহত বৃদ্ধকে ফেলতে গিয়ে মাইক্রো চালক আটক

Advertisement

পলাশে মৃত ভেবে মুমূর্ষু ও রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধকে নির্জন স্থানে ফেলে যাওয়ার চেষ্টার সময় মাইক্রোবাসের চালককে আটক করেছে স্থানীয়রা। বুধবার সকালে ঘোড়াশালের বাগদির পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের পাশে এ ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতা চালককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

আটক চালক মনির হোসেন বরিশালের বানারীপাড়ার চিরাপাড়ার মৃত জলিল হাওলাদারের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগদির সড়কের পাশে মাইক্রোবাস থামিয়ে রক্তাক্ত ও গুরুতর আহত এক বৃদ্ধকে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন চালক। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা চালককে হাতেনাতে আটক করেন পুলিশে খবর দেয়। পুলিশ চালককে হেফাজতে নেয় এবং মুমূর্ষু বৃদ্ধকে পলাশ হাসপাতালে পাঠায়। সেখানে তিনি মারা যান। জিজ্ঞাসাবাদে আটক চালক মনির দাবি করেন, গাবতলী এলাকায় একটি পাম্পের সামনে চার-পাঁচজন ওই বৃদ্ধকে মুমূর্ষু অবস্থায় গাড়িতে তুলে দেন। তাদের কথায় তিনি বৃদ্ধকে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে নিয়ে আাসেন। পরে পুলিশের ঝামেলার আশঙ্কায় ভীত হয়ে নরসিংদীর ওই নির্জন স্থানে বৃদ্ধকে ফেলে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। ওসি শাহেদ আল মামুন জানান, নিহতের পরিচয় শনাক্তসহ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সেতু আছে, সংযোগ সড়ক নেই...

সেতু আছে, সংযোগ সড়ক নেই...

মেয়েকে দেখে ঘরে ফেরা হলো না সিআইডি কর্মকর্তার

মেয়েকে দেখে ঘরে ফেরা হলো না সিআইডি কর্মকর্তার

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীসহ নিহত ৩

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীসহ নিহত ৩

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

আরও পড়ুন

‘শান্তি’র কর্মে অশান্তির ছায়া

‘শান্তি’র কর্মে অশান্তির ছায়া

পীরগঞ্জে গলা কেটে যুবককে হত্যা

পীরগঞ্জে গলা কেটে যুবককে হত্যা

শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত

শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত

চন্দ্রগঞ্জের কুশাখালী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র সাপ-শেয়ালের আস্তানা এক যুগ বন্ধ চিকিৎসা

সাপ-শেয়ালের আস্তানা এক যুগ বন্ধ চিকিৎসা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম