শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত
শিশু অধিকার দিবসে র্যালি ও সভা
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’-প্রতিপাদ্যে শিশু অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বিভিন্ন স্থানে মঙ্গলবার র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান-খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়েছে। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দুজন শিশু শিক্ষার্থী দিব্য চাকমা ও শ্রাবন্তী চাকমার সঙ্গে কথা বলেন। শিশুরা প্রধানমন্ত্রীর কাছে খাগড়াছড়িতে শিশুপার্ক স্থাপনের জন্য অনুরোধ জানায়। জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এমপি। জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, পুলিশ সুপার মোরতোজা আলী অংশ নেন। শেরপুরে অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, স্থানীয় সরকারের উপপরিচালক প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. আসলাম খান, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আওয়াল চৌধুরী, জেলা জামায়াত নেতা আব্দুল বাতেন উপস্থিত ছিলেন। গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা হয়েছে। বক্তব্য দেন অধ্যাপক জহুরুল কাইয়ুম। নাটোরে সদর ইউএনও মো. আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক সুমনী আক্তার, জেলা শিক্ষা অফিসার রুস্তালী হেলালী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান, নাটোর প্রেস ক্লাবের সভাপতি মো. শহীদুল হক সরকার প্রমুখ।
