Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

চন্দ্রগঞ্জের কুশাখালী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র

সাপ-শেয়ালের আস্তানা এক যুগ বন্ধ চিকিৎসা

Advertisement

Icon

শাহাদাত হোসেন ফাহিম, চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর)

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চন্দ্রগঞ্জের কুশাখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি এক যুগেরও বেশি সময় ধরে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। এতে বন্ধ রয়েছে চিকিৎসাসেবা। ঝোপঝাড় জন্মে সাপ-শেয়ালের আস্তানায় পরিণত হয়েছে স্বাস্থ্যকেন্দ্রটি। শান্তিরহাট বাজারে অবস্থিত ওই স্বাস্থ্যকেন্দ্রের ভবন পরিচর্যার অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে কেন্দ্রটিতে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ নেই। এতে বাসিন্দারা প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। চিকিৎসাসেবা নিতে তাদের যেতে হচ্ছে লক্ষ্মীপুর সদর হাসপাতাল অথবা নোয়াখালী জেলার বিভিন্ন হাসপাতালে। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি জরুরি চিকিৎসায় রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। অথচ একসময় স্বাস্থ্যকেন্দ্রটি প্রসূতি মা ও শিশুসহ স্থানীয়দের ভরসার স্থল ছিল। স্থানীয় তোফায়েল আহমেদ বলেন, আগে এই স্বাস্থ্যকেন্দ্র থেকে মানুষ চিকিৎসাসেবা পেতেন। এখন সেবা বন্ধ। দ্রুত ওই কেন্দ্রে চিকিৎসাসেবা চালুর দাবি জানান তিনি।

আরেক বাসিন্দা মাহবুবর রহমান বলেন, দীর্ঘদিন সেবা বন্ধ থাকায় পুরো এলাকা জঙ্গলে পরিণত হয়েছে। ভবনের দেওয়াল ও পলেস্তারা খসে পড়ছে। সেখানে সাপসহ বিভিন্ন পোকামাকড়ের উপদ্রবও রয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক নাজমুল হাসান বলেন, লক্ষ্মীপুরের অনেক স্বাস্থ্যকেন্দ্র ১৯৮০ এর দশকে নির্মিত হওয়ায় বর্তমানে বেশ কয়েকটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। কুশাখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে বর্তমানে একজন মেডিকেল অফিসার পদায়ন করা হয়েছে। শিগগিরই একজন নার্স যোগ দেবেন এবং ওষুধ সরবরাহ করা হবে। তিনি আরও বলেন, লক্ষ্মীপুরের আটটি স্বাস্থ্যকেন্দ্রে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘শান্তি’র কর্মে অশান্তির ছায়া

‘শান্তি’র কর্মে অশান্তির ছায়া

পীরগঞ্জে গলা কেটে যুবককে হত্যা

পীরগঞ্জে গলা কেটে যুবককে হত্যা

শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত

শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত

চন্দ্রগঞ্জের কুশাখালী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র সাপ-শেয়ালের আস্তানা এক যুগ বন্ধ চিকিৎসা

সাপ-শেয়ালের আস্তানা এক যুগ বন্ধ চিকিৎসা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম