Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল সেনাসদস্যের

Advertisement

Icon

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১২:৩০ পিএম

অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল সেনাসদস্যের

আল যোবায়ের। ছবি: সংগৃহীত

Advertisement

নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আল যোবায়ের (২৪) নামের এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। 

বুধবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার আখেড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একইদিন রাতে বগুড়া সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল যোবায়েরের মৃত্যু হয়।

নিহত যোবায়ের নওগাঁর সীমান্তঘেঁষা সাপাহার উপজেলার উত্তরপাতাড়ি গ্রামের বাসিন্দা।

জানা যায়, যোবায়ের অটোরিকশা যোগে নওগাঁ থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে মহাদেবপুরের আখেড়া নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হওয়ায় বগুড়া সামরিক হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

এ দুর্ঘটনায় আহতরা হলেন- মোটরসাইকেল চালক উপজেলার সিদ্দিকপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে রিয়াদ (১৮), অটোরিকশা যাত্রী ধামইরহাট উপজেলার কমলপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে নূর ইসলাম (৩০), পত্নীতলা উপজেলার শালবাড়ি কৃষ্ণপুর গ্রামের প্রাণ মোহাম্মদের ছেলে আজিজার রহমান (৩৮)। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক বলেন, নিহত যোবায়ের ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগদান করেন। সেখান থেকে ছুটিতে বাড়ি আসার সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ায় কাল হলো যুবকের

স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ায় কাল হলো যুবকের

মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন, গাড়িচাপায় গেল প্রাণ স্বামী-স্ত্রীর

মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন, গাড়িচাপায় গেল প্রাণ স্বামী-স্ত্রীর

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম