Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৫:৩৪ পিএম

পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

নিহত যুবক মো. রাব্বী (২৭)। ফাইল ছবি

Advertisement

ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় মো. রাব্বী (২৭) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে মাসকান্দা পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত রাব্বী বেসরকারি পলিটেকনিক কলেজে লেখাপড়ার পাশাপাশি পাসপোর্ট অফিসের সামনে কম্পিউটারের কাজ করত। তিনি মাসকান্দা এলাকার জেলা পরিষদ হাইস্কুল রোডের মোবারক হোসেন ভুট্টুর ছেলে।

ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাব্বী দুপুরে পাসপোর্ট অফিসের সামনে অবস্থান করছিল। এ সময় কয়েকজন হঠাৎ তার ওপর অতর্কিত হামলা চালায়। রাব্বী দৌড়ে দোকানের ভেতর আশ্রয় নিলে হামলাকারীরা দোকানে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, রাব্বীর প্রতিবেশী সাব্বিরের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই বিরোধের জেরেই রাব্বিকে হত্যা করা হতে পারে। হত্যাকাণ্ডে সাব্বির ও তার ভাই জড়িত বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুতই অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘শুধুমাত্র বদলি না হওয়ায় আমার সংসারটা ভেঙে যাচ্ছে’

‘শুধুমাত্র বদলি না হওয়ায় আমার সংসারটা ভেঙে যাচ্ছে’

গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চলবে: মামুনুল হক

গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চলবে: মামুনুল হক

কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু

কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু

গৌরীপুরে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

গৌরীপুরে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি

ময়মনসিংহ সেক্টর কমান্ডার বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি

যুবকের বাসর রাতে এসে হাজির অন্তঃসত্ত্বা প্রেমিকা, অতঃপর...

যুবকের বাসর রাতে এসে হাজির অন্তঃসত্ত্বা প্রেমিকা, অতঃপর...

আরও পড়ুন

সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন কারাগারে

সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন কারাগারে

নিহত গালিবের মাকে চাকরি দিলেন বগুড়া সিটি প্রশাসক

নিহত গালিবের মাকে চাকরি দিলেন বগুড়া সিটি প্রশাসক

সুন্দরগঞ্জ জামায়াতের আমির হলেন সাবেক শিবির নেতা সামিউল ইসলাম

সুন্দরগঞ্জ জামায়াতের আমির হলেন সাবেক শিবির নেতা সামিউল ইসলাম

প্রাণিসম্পদ খাত নারীর ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে: খাদ্যমন্ত্রী

প্রাণিসম্পদ খাত নারীর ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে: খাদ্যমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম