Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

Advertisement

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৬:৩১ পিএম

চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

Advertisement

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী ওমর সরকারকে (৪৫) ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার অপরাধে জয় বিশ্বাস অনিককে (২১) মৃত্যুদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এ মামলার অপর ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই মামলায় অপর আসামি হৃদয় সূত্রধরকে (২১) যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) মো. কামাল হোসাইন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জয় বিশ্বাস মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার সুভারিয়া সরকার বাড়ির অর্জুন বিশ্বাসের ছেলে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হৃদয় সূত্রধর মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর সারপাড় এলাকার গোপাল সূত্রধরের ছেলে।

হত্যার শিকার ব্যবসায়ী ওমর সরকার মতলব দক্ষিণ উপজেলার সারপাড় এলাকার শ্রী রবি ভক্তের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২২ সালের ২১ ফেব্রুয়ারি দিনগত রাত ১২টার পর হতে ২টার মধ্যে ওমর সরকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান মাধবী শিল্পালয় থেকে বাড়িতে আসছিলেন। পথে উভয় আসামি যোগসাজশে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। ওই রাতেই ঘটনাটি আড়াল করার জন্য জয় বিশ্বাস অনিক নিজেই ওমর সরকারকে কে বা কারা হত্যা করেছে এমন সংবাদ পৌঁছায় তার বাবার কাছে।

তখন রবি ভক্ত ও তার বড় ছেলে জীবন কৃষ্ণ বাড়ি থেকে প্রায় ৮০ গজ দূরে দাস বাড়ির উঠানে তার রক্তাক্ত লাশ দেখতে পান। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় পরদিন ২২ ফেব্রুয়ারি মতলব দক্ষিণ থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন ওমর সরকারের বাবা রবি ভক্ত। মামলা হওয়ার পর পুলিশ তদন্ত করে ঘটনায় জড়িত উল্লেখিত আসামি হৃদয়কে ২৩ ফেব্রুয়ারি এবং জয় বিশ্বাসকে ২৪ ফেব্রুয়ারি গ্রেফতার করে চাঁদপুর আদালতে সোপর্দ করে।

মামলাটির তদন্ত করেন তৎকালীন মতলব দক্ষিণ থানার এসআই মো. হাবিবুর রহমান। তিনি মামলাটি তদন্ত শেষে ২০২২ সালের ১০ মে আদালতে চার্জশিট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) সালমা বেগম বলেন, মামলাটি চলমান অবস্থায় আদালত ২১ জনের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য গ্রহণ, মামলার নথিপত্র পর্যালোচনা ও আসামিরা তাদের অপরাধ স্বীকার করায় বিচারক এ রায় দেন। রায়ের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জয় বিশ্বাস উপস্থিত ছিলেন এবং অপর আসামি হৃদয় জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

আসামিপক্ষে সরকার নিযুক্ত আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম ভুঁইয়া।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৮৭

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৮৭

গবেষণায় জানা যাবে ইলিশের উৎপাদন কমার কারণ ও উত্তরণের উপায়

প্রাণিসম্পদ মন্ত্রী গবেষণায় জানা যাবে ইলিশের উৎপাদন কমার কারণ ও উত্তরণের উপায়

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল, হাজীগঞ্জে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল, হাজীগঞ্জে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌপুলিশের স্পিডবোট, অতঃপর...

জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌপুলিশের স্পিডবোট, অতঃপর...

চাঁদপুরে ৭ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

চাঁদপুরে ৭ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ২০

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ২০

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম