Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মৃত ঘোষণার পর অ্যাম্বুলেন্সে নড়ল হাত, ফের আইসিইউতে ভর্তির পর মৃত্যু!

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৯:৪৬ পিএম

মৃত ঘোষণার পর অ্যাম্বুলেন্সে নড়ল হাত, ফের আইসিইউতে ভর্তির পর মৃত্যু!

নিহত ইলেকট্রিক মিস্ত্রি মো. আদিব শেখ। ফাইল ছবি

Advertisement

ফরিদপুরের মধুখালীতে চারতলা ভবন থেকে পড়ে গুরুতর আহত ইলেকট্রিক মিস্ত্রি মো. আদিব শেখকে (১৮) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত ঘোষণা করা হয়। পরে স্বজনরা হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেট নিয়ে অ্যাম্বুলেন্সে বাড়ি ফেরার পথে হঠাৎ আদিবের হাত নড়ে ওঠে। পরে তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। 

অবশেষে বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোরে ঢাকার মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। 

নিহত আদিব মধুখালী পৌরসভার শ্রীপুর এলাকার বাসিন্দা আনোয়ার শেখের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকালে মধুখালী বাজারের একটি চারতলা ভবনে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন আদিব। পরে তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় নেওয়া হয়।

মঙ্গলবার রাতেই আদিবকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করে আইসিইউতে রাখা হয়। বুধবার সকালে হাসপাতালের চিকিৎসক তার স্বজনদের জানান, আদিব মারা গেছেন। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ ডেথ সার্টিফিকেট দিয়ে তাকে আইসিইউ থেকে বের করে স্বজনদের কাছে হস্তান্তর করে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। 

পরে স্বজনরা অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে মধুখালীর গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। এরই মধ্যে আদিবের মৃত্যুর খবর স্থানীয় এলাকাবাসী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্সে থাকা স্বজনরা হঠাৎ লক্ষ্য করেন, আদিবের হাত নড়ছে। যদিও তখন তিনি অচেতন ছিলেন। বিষয়টি বুঝতে পেরে স্বজনরা দ্রুত তাকে আবার ঢাকায় নিয়ে যান। পরে মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরিশেষে আজ (বৃহস্পতিবার) সকালে আদিবের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মধুখালী পৌরসভার সাবেক কাউন্সিলর কবির মন্ডল। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সরকারি ভবনের ছাদে উৎপাদন ৬০ কিলোওয়াট বিদ্যুৎ, যুক্ত হলো জাতীয় গ্রিডে

সরকারি ভবনের ছাদে উৎপাদন ৬০ কিলোওয়াট বিদ্যুৎ, যুক্ত হলো জাতীয় গ্রিডে

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

ফরিদপুরে আট বছরের শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরে আট বছরের শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম