বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
Advertisement
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১১:০২ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পলাশ প্রামাণিক (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকালে মাটিপাড়া ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পলাশ প্রামাণিক রাজবাড়ী সদর উপজেলার বাগমারা গ্রামের আরজু প্রামাণিকের ছেলে। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া ব্রিজসংলগ্ন সড়কে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পলাশ প্রামাণিক ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে ওসি উত্তম কুমার বলেন, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য নিয়ে আসা হয়েছে।

