Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৮

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৪:০২ পিএম

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৮

ছবি: সংগৃহীত

Advertisement

চট্টগ্রামের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল নামে একটি শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এর আগে ঘটনাস্থলে তিন এবং পরে পাঁচজনের মৃত্যুর কথা জানানো হয়।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৮ জনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই ভাই মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। তাদের সবার বাড়ি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।  

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার সকালে ইয়ার্ডের একটি জাহাজে হাউজ কিপিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় জাহাজটির একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস নির্গমন হতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ভেতরে প্রবেশ করে শ্রমিকদের উদ্ধারে কাজ শুরু করে। পরে সেখান থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় আরও বেশ কয়েকজন শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরও পাঁচজনের মৃত্যু হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল মামুন যুগান্তরকে বলেন, আমরা তিনজনের লাশ উদ্ধার করেছি। আরও তিনজন মারা গেছেন বলে জানতে পেরেছি।

ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। 

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী শিপ ইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় ৮ জন নিহত হয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পরিবারের সবাইকে বাঁচিয়ে নিজেই ওপারে পাড়ি জমালেন অর্জুন

পরিবারের সবাইকে বাঁচিয়ে নিজেই ওপারে পাড়ি জমালেন অর্জুন

হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

বিএনপির উদ্দেশে যা বললেন তাসনিম জুমা

বিএনপির উদ্দেশে যা বললেন তাসনিম জুমা

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৩৫

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৩৫

তাদের আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তাদের আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘চান্স পেয়েও ঢাবিতে ভর্তি হইনি’

‘চান্স পেয়েও ঢাবিতে ভর্তি হইনি’

আরও পড়ুন

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

হিমালয় থেকে উড়ে রাজারহাটে বিরল প্রজাতির শকুন

বিরল প্রজাতির শকুন

মায়ের সঙ্গে শেষ কথা অভিযানে যাব দোয়া কইরো মা

অভিযানে যাব দোয়া কইরো মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম