Logo
Logo
×

Advertisement

সারাদেশ

১৮০ দিনের অর্জন

বিএনপি প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে এসেছে: ফারজানা শারমীন

Advertisement

Icon

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৬:৪২ পিএম

বিএনপি প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে এসেছে: ফারজানা শারমীন

সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল

Advertisement

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল এমপি বলেছেন, সরকারের ১৮০ দিনে অর্জন হলো- বিএনপি প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আসতে পেরেছে। সরকার পরিবর্তন হলেও পথে পথে আতঙ্ক আর নাম বদল শুরু হতো। প্রতিষ্ঠান দখল হতো; কিন্তু ৫ আগস্টের পরে আমরা দেশে পাহারা দিয়েছি যেন আর কোনো লাশ না পড়ে। বর্তমান সরকার দেশের ১৮ কোটি মানুষের জন্য কাজ করছে। একটি দীর্ঘমেয়াদি উন্নয়নের চেষ্টা করছে সরকার।

শুক্রবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত বেসরকারি ১৪টি এতিমখানা ও ৭টি সমাজকল্যাণ সংস্থার সরকারি অনুদানের ৩০ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম এমপি।

ইউএনও আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু দাউদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- নাটোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান চৌধুরী, বিএনপি নেতা ব্যারিস্টার ইউসুফ আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট প্রমুখ।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন আরও বলেন, এই দেশকে ধ্বংসস্তূপ করে রেখে গেছে একটি মাফিয়া দল, একটি তথাকথিত সরকার। বিগত দিনে দেশের বিদ্যুৎ, গ্যাস সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা উত্তরাধিকার সূত্রে একটি ধ্বংসস্তূপ নিয়ে যাত্রা শুরু করেছি। বিদ্যুৎ, গ্যাস, আইনশৃঙ্খলা, দুর্নীতি, মাদকসহ অসংখ্য সমস্যা নিয়ে কাজ করতে হচ্ছে। একটি দেশের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার বিগত মাফিয়া সরকার করে রেখে গেছে। আমরা সেখান থেকে উত্তরণের চেষ্টা করছি।

তিনি বলেন, ৭০ হাজার মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। কোনো রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেওয়ার সুযোগ নেই। যিনি যোগ্য তিনিই ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন।

তিনি আরও বলেন, সবুজ একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা বলেছি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করব। সন্তানকে সম্পদে পরিণত করব, প্রতিষ্ঠানগুলো দুর্নীতিমুক্ত করে গড়ে তুলব। সেই লক্ষেই সরকার কাজ করে যাচ্ছে।

এ সময় চলনবিলকে একটি পর্যটন শিল্প হিসেবে গড়ে তোলারও ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংখ্যালঘুদের নিরাপত্তায় আমি নিজেই পাহারা দেব: হুইপ দুলু

সংখ্যালঘুদের নিরাপত্তায় আমি নিজেই পাহারা দেব: হুইপ দুলু

সামাজিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে আপসহীন হতে হবে: প্রতিমন্ত্রী পুতুল

সামাজিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে আপসহীন হতে হবে: প্রতিমন্ত্রী পুতুল

ছাত্রদল নেতাকে গুলি, দৌড়ে পালানোর সময় কুপিয়ে জখম

ছাত্রদল নেতাকে গুলি, দৌড়ে পালানোর সময় কুপিয়ে জখম

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মাদক সেবনে বাধা দেওয়ায় ভাঙল ২০ বছরের সংসার

মাদক সেবনে বাধা দেওয়ায় ভাঙল ২০ বছরের সংসার

বৃহস্পতিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বৃহস্পতিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম