Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খুলনায় জাল টাকা তৈরির বিপুল সরঞ্জাম জব্দ, আটক ৩

Advertisement

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৭:৪০ পিএম

খুলনায় জাল টাকা তৈরির বিপুল সরঞ্জাম জব্দ, আটক ৩

ছবি: যুগান্তর

Advertisement

খুলনা নগরীর দৌলতপুরে জাল নোট তৈরি ও সরবরাহের অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জাল টাকা এবং টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিনগত রাতে থানার কল্পতরু মার্কেট এলাকায় কাজী মিনহাজ করিম অমিতের বসতবাড়ির দোতলার স্টুডিও রুমে এ অভিযান পরিচালনা করে দৌলতপুর থানা পুলিশ।

আটকরা হলেন—কাজী মিনহাজ করিম অমিত (৩২), শেখ ইমতিয়াজ কবির (৩৮) ও আসাদুজ্জামান আশিক (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে ওই তিনজনকে আটক করা হয়। পরে ঘর তল্লাশি করে এক হাজার টাকার তিনটি এবং ৫০০ টাকার দুটি নোটসহ মোট ৪ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। জব্দ নোটগুলোর গায়ে কলম দিয়ে ‘DEMO’ লেখা ছিল। 

এছাড়া জাল টাকা তৈরিতে ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি এক্সটার্নাল হার্ডডিস্ক এবং জাল নোট প্রিন্ট করার কাজে ব্যবহৃত একটি কালার লেজার প্রিন্টার জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আসামিরা পরস্পর যোগসাজশে এ সব সরঞ্জাম ব্যবহার করে জাল টাকা তৈরি করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। আটকদের বিরুদ্ধে দৌলতপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাবেক ছাত্রদল নেতা সাইফুলকে দেখতে হাসপাতালে ডা. বিটু

সাবেক ছাত্রদল নেতা সাইফুলকে দেখতে হাসপাতালে ডা. বিটু

আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইল

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইল

খুলনায় বিশেষ অভিযানে ৮ দিনে গ্রেফতার ২৫৫, অস্ত্র ও মাদক উদ্ধার

খুলনায় বিশেষ অভিযানে ৮ দিনে গ্রেফতার ২৫৫, অস্ত্র ও মাদক উদ্ধার

কয়েকজনকে নিয়ে মাদক সেবন করছিলেন ছাত্রদল নেতা, অতঃপর...

কয়েকজনকে নিয়ে মাদক সেবন করছিলেন ছাত্রদল নেতা, অতঃপর...

যন্তর মন্তরে গেট টপকে বিক্ষোভ, ফের আটক সিজেপির নেতারা

যন্তর মন্তরে গেট টপকে বিক্ষোভ, ফের আটক সিজেপির নেতারা

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম