যাত্রী ছাউনিতে সন্তান প্রসব, হাসপাতালে মৃত্যু
Advertisement
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৮:২৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বরিশালের বাবুগঞ্জে এক মানসিক ভারসাম্যহীন নারী সন্তান প্রসবের পর হাসপাতালে চিকিৎসাধীন নবজাতক পুত্র সন্তানটির মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে রহমতপুর বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির ভেতরে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী বেশ কিছুদিন ধরে রহমতপুর বাসস্ট্যান্ডের আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। শুক্রবার সকালে হঠাৎ যাত্রী ছাউনির ভেতরেই তিনি সন্তান প্রসব করেন।
স্থানীয় কাউন্টার ব্যবসায়ী মো. লিটন হোসেন জানান, প্রথমে দেখতে পেয়ে কিছু কাপড় ও ব্যানার দিয়ে আগলে রেখেছিল যাত্রী ছাউনিটি।
খবর পেয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে মা ও নবজাতক ছেলে সন্তানকে চিকিৎসার জন্য বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন নবজাতক ছেলে সন্তানটি মারা যায়।
নবজাতকের মৃত্যু নিশ্চিত করেছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা।
ইউএনও আসমাউল হুসনা যুগান্তরকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিজ উদ্যোগে মা ও নবজাতককে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।
তিনি আরও বলেন, শিশুটি মারা যাওয়ার পর মানসিক ভারসাম্যহীন নারীকে সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
