Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপি নেতার নেতৃত্বে কৃষক দল নেতার বাড়িতে হামলা, নারীসহ আহত ৫

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১০:২২ পিএম

বিএনপি নেতার নেতৃত্বে কৃষক দল নেতার বাড়িতে হামলা, নারীসহ আহত ৫

Advertisement

আড়াইহাজারে পূর্ববিরোধের জেরে ওয়ার্ড বিএনপি সভাপতি শাহজাহান শিকারীর নেতৃত্ব ইউনিয়ন কৃষক দল সদস্য সচিব বেলায়েত হোসেনের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন।

একই সঙ্গে বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী আমির হোসেন।

এ ঘটনায় আহত লাকি ও রাহিমাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় এ ঘটনা ঘটে।

কৃষক দল নেতা বেলায়েত হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে শাহজাহান, নুর মোহাম্মদসহ কয়েকজনের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এ নিয়ে গত মঙ্গলবার প্রথমে বিএনপি নেতা শাহজাহানের লোকজন আমার ভাই দেলোয়ারকে মারধর করে। এরপর তাকেই মামলা দিয়ে বাড়ি ছাড়া করা হয়।

এ সুযোগে শুক্রবার বেলা ১১টায় মাহমুদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি শাহজাহান শিকারীর নেতৃত্ব দেশীয় অস্ত্র নিয়ে ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব বেলায়েত, তার ভাই আমির হোসেন ও দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা করে ব্যাপক ভাঙচুর এবং স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় নারীসহ পাঁচজন আহত হন।

বিএনপি নেতা শাহজাহান শিকারী অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি হামলার সঙ্গে জড়িত নন।

থানার ওসি (তদন্ত) রিপন কুমার জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মামার বাড়িতে বেড়াতে এসে দেয়ালচাপায় কিশোরের মৃত্যু

মামার বাড়িতে বেড়াতে এসে দেয়ালচাপায় কিশোরের মৃত্যু

শিক্ষিকাকে চড় মেরে পদ হারালেন বিএনপি নেতা

শিক্ষিকাকে চড় মেরে পদ হারালেন বিএনপি নেতা

আইভীর দুই আইনজীবীকে ৪ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

আইভীর দুই আইনজীবীকে ৪ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

‘আইভীর বাড়ির একটি ইটও থাকবে না’

‘আইভীর বাড়ির একটি ইটও থাকবে না’

আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩

আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম