Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বলের আঘাতে গোলরক্ষকের মৃত্যু

Advertisement

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১০:২৪ পিএম

বলের আঘাতে গোলরক্ষকের মৃত্যু

Advertisement

আগৈলঝাড়ায় খেলার সময় ফুটবলের আঘাতে গোলকিপার মো. আবু সাঈদ নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমির মাঠে ফুটবল খেলার সময় এ ঘটনা ঘটে।

মো. আবু সাঈদ উপজেলার আল জামিয়াতুন নাফিছিয়া আল-ইসলামিয়া (মার্কাজ) মাদ্রাসার কাফিয়া (৯ম শ্রেণি) বিভাগের ছাত্র ছিল। সে পটুয়াখালীর রাঙ্গাবালীর মনিপাড়া গ্রামের জাকির গাজীর ছেলে।

মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম বলেন, আবু সাঈদ আমাদের মাদ্রাসায় পড়াশোনা করত ও পশ্চিম বাকাল গ্রামের একটি জামে মসজিদের ইমাম হিসাবে চাকরি করত। শুক্রবার মাদ্রাসার সাপ্তাহিক ছুটি থাকার সুযোগে আবু সাঈদ উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমির মাঠে ফুটবল খেলার সময় একটি দলের গোলকিপার ছিল। খেলার সময় একটি বল ধরার সময়  আঘাতপ্রাপ্ত হয়ে সে (গোলকিপার সাঈদ) অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক অন্য খেলোয়াড়রা গুরুতর অসুস্থ অবস্থায় আবু সাঈদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে সাঈদের মারা যায় বলে মাদ্রাসার মুহতামিম রফিকুল ইসলাম জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

দাম্পত্য কলহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-দেবর আটক

দাম্পত্য কলহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-দেবর আটক

‘সব সম্প্রদায়ের অংশগ্রহণে দুর্গোৎসব এখন সার্বজনীন আনন্দের দিন’

‘সব সম্প্রদায়ের অংশগ্রহণে দুর্গোৎসব এখন সার্বজনীন আনন্দের দিন’

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম