Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, তিন পুলিশ সদস্য আহত, আটক ২

Advertisement

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৮:২৮ পিএম

মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, তিন পুলিশ সদস্য আহত, আটক ২

ফতুল্লার ইসদাইর এলাকায় শনিবার বিকালে মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ একজনসহ দুজনকে আটক করে পুলিশ। ছবি: যুগান্তর

Advertisement

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধিনারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের সঙ্গে অস্ত্রধারী মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পালটা গুলিতে এক অস্ত্রধারী মাদক কারবারি আহত হয়েছেন। পরে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকাল সোয়া ৩টার দিকে ফতুল্লা থানার ইসদাইর এলাকায় আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই মো. রফিক, এসআই নন্দন চন্দ্র সরকার ও কনস্টেবল রাশিদুল। 

পুলিশের গুলিতে আহতাবস্থায় আটক শীর্ষ মাদক কারবারি হলেন রেজ্জাক বেপারীর ছেলে জসিম (২৪) ও একই এলাকার আব্দুস সালামের ছেলে মোহন (২৩)।

পুলিশ জানায়, ফতুল্লার ইসদাইর এলাকায় অভিযানের সময় জসিম, মোহনসহ ৭ থেকে ৮ জন মাদক কারবারি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ও ইটপাটকেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে পুলিশও পালটা গুলি ছোড়ে। এতে জসিম গুলিবিদ্ধ হন। মাদক কারবারিদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হন।

পরে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং দুই অস্ত্রধারীকে আটক করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ফতুল্লা থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেন, অভিযানের সময় অস্ত্রধারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশ পালটা গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার এবং দুজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইলিয়াসের পর একই থানার এএসআই অতনুর ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল

ইলিয়াসের পর একই থানার এএসআই অতনুর ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল

সিএমএম আদালত থেকে দ্বিতীয় দফায় পালাল আসামি

সিএমএম আদালত থেকে দ্বিতীয় দফায় পালাল আসামি

মাদক নিয়ে ধরা পড়ছেন চুনোপুঁটিরা, গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে

মাদক নিয়ে ধরা পড়ছেন চুনোপুঁটিরা, গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে

৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

যৌন হয়রানির অভিযোগ ওঠার পরই পুলিশ কর্মকর্তার পদোন্নতি!

যৌন হয়রানির অভিযোগ ওঠার পরই পুলিশ কর্মকর্তার পদোন্নতি!

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

আরও পড়ুন

তদবির ঠেকাতে লটারিতে ঢাকার ৭ ভূমি অফিসে বদলি

তদবির ঠেকাতে লটারিতে ঢাকার ৭ ভূমি অফিসে বদলি

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন

ইলিয়াসের পর একই থানার এএসআই অতনুর ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল

ইলিয়াসের পর একই থানার এএসআই অতনুর ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল

প্রেমিকাকে হত্যার পর আগুন, প্রেমিকের মৃত্যুদণ্ড

প্রেমিকাকে হত্যার পর আগুন, প্রেমিকের মৃত্যুদণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম