নেশা অবস্থায় গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৮:৩৫ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে একটি মসজিদের পুকুর থেকে মো. সেলিম (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে নগরীর ডবলমুরিং থানার পাঠানটুলী এলাকায় চট্টেশ্বরী গায়েবি মসজিদ সংলগ্ন পুকুর থেকে ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়। মো. সেলিম ভোলা জেলার দৌলতখান থানার চরপাতা হাইস্কুল সংলগ্ন বাকরাই বাড়ির মহিফুল ইসলামের ছেলে। সে নগরীর পশ্চিম মাদারবাড়ি এলাকায় ভবঘুরে হিসেবে বসবাস করতো।
বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার উপ পরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান সোহাগ যুগান্তরকে বলেন, ‘পুকুরে একটি লাশ ভাসছে, স্থানীয়দের এমন খবরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে নিহতের বড় ভাই মো. কামাল তার পরিচয় শনাক্ত করেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, সেলিম নেশা করতো। নেশা করা অবস্থায় গোসল করতে নেমেছিলেন। এরপর কীভাবে মৃত্যু হলো, সেটা আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’
