Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Advertisement

Icon

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৬:২৫ পিএম

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি

বহিষ্কৃত ছাত্রদল নেতা শাওন খান। ফাইল ছবি

Advertisement

বরিশালের বাকেরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন খানকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

শনিবার (১৫ আগস্ট) রাতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নিয়ামুল হক নাহিদ ও সদস্য সচিব রাকিব তালুকদারের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। 

বহিষ্কৃত শাওন খান উপজেলার ১২নং রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের দোলন খানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্বে ছিলেন।

শনিবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ১৬ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে একটি কক্ষের খাটের পাশে বসে এক ব্যক্তিকে ইয়াবা সেবন করতে দেখা যায়। ওই ভিডিওতে থাকা ব্যক্তিকে শাওন খান বলে দাবি করা হয়। তবে ভিডিওটির উৎস, ধারণের সময় ও স্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই ভিডিওটি নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট ও অন্যান্য মাধ্যমে শেয়ার করেন। পরে বিষয়টি উপজেলা ছাত্রদল নেতাদের নজরে আসে। এরপর দলীয়ভাবে শাওন খানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি-আদর্শের পরিপন্থি এবং সাংগঠনিক বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তবে অভিযোগটি পুরোপুরি অস্বীকার করেছেন শাওন খান। তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তার নয়, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে। 

শাওন খান বলেন, গত ১৪ আগস্ট বৃহস্পতিবার সংসদ সদস্য আবুল হোসেন খানের বাসায় একটি অনুষ্ঠানে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই একটি পক্ষ তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে। এর অংশ হিসেবে এআই ব্যবহার করে ভিডিওটি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদার বলেন, ভিডিওটি আমাদের হাতে এসেছে। বিষয়টি তদন্তের জন্য জেলা পর্যায়ে পাঠানো হয়েছে। মাদক ব্যবসায়ী বা মাদকসেবীর দলে কোনো স্থান নেই। জেলার নির্দেশে শাওনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুই অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

দুই অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

দুর্গোৎসবে সম্প্রীতির নজির, বরিশালের সব পূজামণ্ডপে রহমাতুল্লাহর অনুদান

দুর্গোৎসবে সম্প্রীতির নজির, বরিশালের সব পূজামণ্ডপে রহমাতুল্লাহর অনুদান

চাঁদা দাবির প্রতিবাদ করায় জেলেদের ওপর হাতবোমা হামলার অভিযোগ, আহত ৫

চাঁদা দাবির প্রতিবাদ করায় জেলেদের ওপর হাতবোমা হামলার অভিযোগ, আহত ৫

কলেজ থেকে ডেকে নিয়ে দুই ছাত্রীকে মারধর, জুতাপেটার অভিযোগ

কলেজ থেকে ডেকে নিয়ে দুই ছাত্রীকে মারধর, জুতাপেটার অভিযোগ

‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

ইলিশের হাটে চাঁদাবাজি প্রসঙ্গে আলাউদ্দিন ‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

আরও পড়ুন

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম