Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নানার বাড়ি বেড়াতে এসে পায়রা নদীতে স্কুলছাত্রী নিখোঁজ

Advertisement

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৮:২২ পিএম

নানার বাড়ি বেড়াতে এসে পায়রা নদীতে স্কুলছাত্রী নিখোঁজ

Advertisement

ঢাকা থেকে বরগুনায় নানার বাড়ি বেড়াতে এসে পায়রা নদীতে গোসল করতে নেমে জুঁই আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। স্বজনদের সঙ্গে নদীতে গোসল করার সময় জোয়ারের স্রোতে তলিয়ে যায় সে।

রোববার (১৬ আগস্ট) সকালে বরগুনা সদর উপজেলার লতাকাটা এলাকায় পায়রা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ জুঁই রাজধানীর মিরপুর এলাকার জনি চৌধুরীর মেয়ে এবং দশম শ্রেণির শিক্ষার্থী।

স্বজনরা জানান, ছুটিতে ঢাকা থেকে বরগুনায় নানার বাড়ি বেড়াতে এসেছিল জুঁই। সকালে পরিবারের সদস্যদের সঙ্গে লতাকাটা এলাকায় পায়রা নদীতে গোসল করতে নামে সে। সাঁতার ভালোভাবে না জানায় হঠাৎ জোয়ারের পানির স্রোতে নদীর গভীরে তলিয়ে যায় জুঁই। স্বজন ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করলেও সন্ধান পাওয়া যায়নি।

খবর পেয়ে বরগুনা ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে নেমে নিখোঁজ কিশোরীর সন্ধানে তল্লাশি চালাচ্ছেন।

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি মো. হাসনাইন পারভেজ বলেন, খবর পেয়ে বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ি থেকে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার অভিযান চালাচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

উন্নয়ন-আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিতভাবে কাজ করার নির্দেশ চিফ হুইপের

উন্নয়ন-আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিতভাবে কাজ করার নির্দেশ চিফ হুইপের

হাসিনার দুপুরে খরচ সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়: চিফ হুইপ

হাসিনার দুপুরে খরচ সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়: চিফ হুইপ

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে করত বিএনপি: চিফ হুইপ

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে করত বিএনপি: চিফ হুইপ

নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...

নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...

কনডেম সেলে কেমন আছেন মিন্নি

কনডেম সেলে কেমন আছেন মিন্নি

নিষেধাজ্ঞার আগে পাথরঘাটায় ইলিশ বিক্রির ধুম, দামেও বেশি

নিষেধাজ্ঞার আগে পাথরঘাটায় ইলিশ বিক্রির ধুম, দামেও বেশি

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম