Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঝাড়ু দেওয়ার সময় হাতের আঙুলে সাপের কামড়, গৃহবধূর মৃত্যু

Advertisement

Icon

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৮:২৮ পিএম

ঝাড়ু দেওয়ার সময় হাতের আঙুলে সাপের কামড়, গৃহবধূর মৃত্যু

Advertisement

নাটোরের বাগাতিপাড়ায় ঝাড়ু দেওয়ার সময় হাতের আঙুলে বিষধর সাপের কামড়ে পান্না বেগম (৪৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার ভোরে উপজেলার বাগাতিপাড়া সদর ইউনিয়নের টেটনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত পান্না বেগম ওই গ্রামের মো. আব্দুর রহমানের স্ত্রী এবং জিন্নাত আলীর মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার ভোর আনুমানিক ৫টার দিকে পান্না বেগম বাড়ির পাশের চায়ের দোকান খোলার জন্য যান। দোকানের সামনে ঝাড়ু দেওয়ার সময় হাতের আঙুলে সাপে কামড় দেয়। পরে স্বজনরা তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাগাতিপাড়া সদর ইউপি সদস্য জনাব আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার দুপুরে মরহুমার দাফন সম্পন্ন হয়েছে।

বাগাতিপাড়া মডেল থানার ওসি মো. আব্দুল হান্নান জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংখ্যালঘুদের নিরাপত্তায় আমি নিজেই পাহারা দেব: হুইপ দুলু

সংখ্যালঘুদের নিরাপত্তায় আমি নিজেই পাহারা দেব: হুইপ দুলু

সামাজিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে আপসহীন হতে হবে: প্রতিমন্ত্রী পুতুল

সামাজিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে আপসহীন হতে হবে: প্রতিমন্ত্রী পুতুল

ছাত্রদল নেতাকে গুলি, দৌড়ে পালানোর সময় কুপিয়ে জখম

ছাত্রদল নেতাকে গুলি, দৌড়ে পালানোর সময় কুপিয়ে জখম

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মাদক সেবনে বাধা দেওয়ায় ভাঙল ২০ বছরের সংসার

মাদক সেবনে বাধা দেওয়ায় ভাঙল ২০ বছরের সংসার

বৃহস্পতিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বৃহস্পতিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম