Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মদনে দফায় দফায় সংঘর্ষে নারীসহ আহত ৩০

Advertisement

Icon

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৯:১৭ পিএম

মদনে দফায় দফায় সংঘর্ষে নারীসহ আহত ৩০

মদনে দফায় দফায় সংঘর্ষ। ছবি: যুগান্তর

Advertisement

মদনে পূর্বশত্রুতার জের ধরে দফায় দফায় দুইপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। 

রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার তিয়শ্রী ইউনিয়নে কাওয়ালীবিন্নী গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। পরে এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় গুরুতর আহত আবু বক্কর, বিপুল, রকি খান, রহিছ উদ্দিন, কামাল তালুকদার, শামছুনা আক্তার, আতিকুর রহমান, নজরুল, রাজ্জাকের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা পাশের তাড়াইল ও কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

জানা গেছে, গত রমজানের ঈদে ভাগ-বাটোয়ারায় গরু ক্রয় করাকে কেন্দ্র করে একই গ্রামের নজরুল ও জাহাঙ্গীরদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। দুইপক্ষের মধ্যে মামলা-মোকদ্দমাও চলমান রয়েছে। এ ঘটনার জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

মদন থানার ওসি সালাউদ্দিন করিম জানান, দুইপক্ষের মধ্যে প্রভাব বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগেও তাদের মধ্যে মামলা-মোকদ্দমা চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

ভাঙ্গায় প্রতিমা বিসর্জন নিয়ে সংঘর্ষ, আহত ১০

ভাঙ্গায় প্রতিমা বিসর্জন নিয়ে সংঘর্ষ, আহত ১০

এনসিপির জেলা কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে হট্টগোল

এনসিপির জেলা কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে হট্টগোল

সাংবাদিক আলিফ হত্যা: প্রাঙ্গণের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

সাংবাদিক আলিফ হত্যা: প্রাঙ্গণের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

আরও পড়ুন

দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

গোপনে ভিডিও ধারণ করে গৃহবধূকে ব্ল্যাকমেইল

গোপনে ভিডিও ধারণ করে গৃহবধূকে ব্ল্যাকমেইল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম