শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
Advertisement
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৯:৪৮ পিএম
গ্রেফতার আতাউর রহমান আতা (৬২)। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আতাউর রহমান আতা (৬২) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) রাতে কাঞ্চন পৌরসভার কেন্দুয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে শুক্রবার (১৪ আগস্ট) শিশুটির মা বাদী হয়ে মামলা দয়ের করেন।
পুলিশ জানায়, গত (১২ আগস্ট) কাঞ্চন পৌরসভার একটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে বাড়িতে রেখে মা পোশাক কারখানায় কাজে চলে যান। পরে পার্শ্ববর্তী বাড়ির বৃদ্ধ আতাউর রহমান আতা (৬২) ভুক্তভোগীকে ঘরে একা পেয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষক পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি ধামাচাপা, ভয়ভীতি ও পরিবারের সদস্যদের হুমকি দিয়ে মীমাংসার চেষ্টা করেন। পরে শিশুটির মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
শুক্রবার রাতে অভিযান চালিয়ে কাঞ্চন পৌরসভার কেন্দুয়াপাড়া এলাকা থেকে অভিযুক্ত আতাউর রহমান আতাকে গ্রেফতার করা হয়।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, শিশু ধর্ষণের ঘটনায় মামলা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

