চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পড়ে শ্রমিক নিখোঁজ
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১১:০৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম বন্দরের আলফা অ্যাঙ্করেজে অবস্থানরত একটি জাহাজ থেকে ইয়াসিন (৫০) নামে এক ডক শ্রমিক নিখোঁজ হয়েছেন। রোববার বেলা ১১টা ৩৭ মিনিটে এমভি ক্রিমসন গ্রেস জাহাজ থেকে নিখোঁজ হন তিনি।
খবর পেয়ে ওই শ্রমিককে উদ্ধারে নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথ অভিযান শুরু করে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ইয়াসিন নামে স্টিভেডোর নিখোঁজ হওয়ার পর ঘটনাটি ম্যান ওভারবোর্ড হিসেবে চিহ্নিত করা হয়। তাকে উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে। তারা যৌথ অভিযান পরিচালনা করছে।
তিনি আরও বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে আশপাশে অবস্থানরত সব জলযানকে সহায়তার জন্য বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) রেডিও স্টেশন থেকে অনবরত ভিএইচএফ সম্প্রচার করা হচ্ছে।
