হাত ছেড়ে মোটরসাইকেল চালানোর চরম পরিণতি
Advertisement
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৫:৪৬ পিএম
গোবিন্দগঞ্জ থানা
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাত ছেড়ে দিয়ে মোটরসাইকেল চালানোর সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে শাওন মিয়া নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের কারেন্টের মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল চালক শাওন দুই হাত ছেড়ে দিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে এদিক-সেদিক হেলেদুলে যাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন চালক শাওন মিয়া। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাওন মিয়া শিবগঞ্জ উপজেলার দাড়িদহর গ্রামের শাবলু মণ্ডলের পুত্র।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাত ছেড়ে দিয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় শাওন মিয়া নিহত হয়েছেন। হাসপাতাল থেকে তার লাশ বাড়িতে নিয়ে গেছে।
