Logo
Logo
×

Advertisement

সারাদেশ

৩৩ ঘণ্টা পর পাওয়া গেল জুঁইয়ের লাশ

Advertisement

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১০:৫৭ পিএম

৩৩ ঘণ্টা পর পাওয়া গেল জুঁইয়ের লাশ

জুঁই আক্তার

Advertisement

ঢাকা থেকে বরগুনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সেই স্কুলছাত্রী জুঁই আক্তারের (১৫) লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। নিখোঁজের প্রায় ৩৩ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে তালতলী উপজেলার জয়ালভাঙা নলবুনিয়া এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্রসংলগ্ন পায়রা নদীর পাড় থেকে উদ্ধার করা হয়।

মৃত জুঁই রাজধানীর মিরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে মিরপুর এলাকার জনি চৌধুরীর মেয়ে।

জানা যায়, ছুটিতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে রোববার সকালে বরগুনা সদর উপজেলার লতাকাটা এলাকায় আসে জুঁই। পরে স্বজনদের সঙ্গে পাশের পায়রা নদীতে গোসল করতে নামে সে। ভালো সাঁতার না জানায় জোয়ারের স্রোতে হঠাৎ নদীর গভীরে তলিয়ে যায় জুঁই। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।

পরে নিখোঁজ জুঁইকে উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা নদীতে তল্লাশি চালান। অতিরিক্ত স্রোত থাকার কারণে রোববার উদ্ধার কার্যক্রম ফায়ার সার্ভিস বন্ধ করে। প্রায় ৩৩ ঘণ্টা পর স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে নৌপুলিশকে খবর দেন। পরে নৌপুলিশের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়।

এ বিষয় বরগুনা সদর থানার ওসি আবু সাহদাৎ মো. হাসনাইন পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

উন্নয়ন-আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিতভাবে কাজ করার নির্দেশ চিফ হুইপের

উন্নয়ন-আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিতভাবে কাজ করার নির্দেশ চিফ হুইপের

হাসিনার দুপুরে খরচ সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়: চিফ হুইপ

হাসিনার দুপুরে খরচ সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়: চিফ হুইপ

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে করত বিএনপি: চিফ হুইপ

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে করত বিএনপি: চিফ হুইপ

নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...

নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...

কনডেম সেলে কেমন আছেন মিন্নি

কনডেম সেলে কেমন আছেন মিন্নি

নিষেধাজ্ঞার আগে পাথরঘাটায় ইলিশ বিক্রির ধুম, দামেও বেশি

নিষেধাজ্ঞার আগে পাথরঘাটায় ইলিশ বিক্রির ধুম, দামেও বেশি

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম