Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হবিগঞ্জে আ.লীগ নেতা গ্রেফতার

Advertisement

Icon

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১১:৪১ পিএম

হবিগঞ্জে আ.লীগ নেতা গ্রেফতার

গ্রেফতার আ.লীগ নেতা মোক্তাদির চৌধুরী। ফাইল ছবি

Advertisement

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোক্তাদির চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে চুনারুঘাট পৌর শহরের নতুন বাজার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানা পুলিশের একটি দল নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে মোক্তাদির চৌধুরীকে আটক করে। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৫ আগস্ট রাতে একটি চা-বাগানে ব্যানার টাঙিয়ে মোক্তাদির চৌধুরী জ্বালাময়ী বক্তব্য দেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ধরনের প্রচার-প্রচারণা আইনত নিষিদ্ধ। তার ওই বক্তব্যের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার স্বার্থে তাকে গ্রেফতার করা হয়েছে। 

ওসি আরও জানান, গ্রেফতার মোক্তাদির চৌধুরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইলিয়াসের পর একই থানার এএসআই অতনুর ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল

ইলিয়াসের পর একই থানার এএসআই অতনুর ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল

সিএমএম আদালত থেকে দ্বিতীয় দফায় পালাল আসামি

সিএমএম আদালত থেকে দ্বিতীয় দফায় পালাল আসামি

৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কেন গ্রেফতার হলেন বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির?

কেন গ্রেফতার হলেন বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির?

ইনফ্লুয়েন্সার টেইটের ডিভাইসে ১৬৮ আপত্তিকর ছবি-ভিডিও, আদালতে নতুন তথ্য

ইনফ্লুয়েন্সার টেইটের ডিভাইসে ১৬৮ আপত্তিকর ছবি-ভিডিও, আদালতে নতুন তথ্য

বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেফতার

বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেফতার

আরও পড়ুন

নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

মাইক্রোবাসে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ

মাইক্রোবাসে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম